২৪/৭৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি 'হাদয়ি' সাথে নেয়নি তার জন্য হাজ্জ ভঙ্গ করে 'উমরার বৈধতা
সুনানে নাসাঈ : ২৮০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮০৫
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ، قَالَ: أَهْلَلْنَا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ خَالِصًا لَيْسَ مَعَهُ غَيْرُهُ خَالِصًا وَحْدَهُ، فَقَدِمْنَا مَكَّةَ صَبِيحَةَ رَابِعَةٍ، مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ، فَأَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَحِلُّوا، وَاجْعَلُوهَا عُمْرَةً» فَبَلَغَهُ عَنَّا أَنَّا نَقُولُ: لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلَّا خَمْسٌ، أَمَرَنَا أَنْ نَحِلَّ فَنَرُوحَ إِلَى مِنًى، وَمَذَاكِيرُنَا تَقْطُرُ مِنَ الْمَنِيِّ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَبَنَا، فَقَالَ: «فَقَدْ بَلَغَنِي الَّذِي قُلْتُمْ، وَإِنِّي لَأَبَرُّكُمْ وَأَتْقَاكُمْ، وَلَوْلَا الْهَدْيُ لَحَلَلْتُ، وَلَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي، مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ» قَالَ: وَقَدِمَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ فَقَالَ: «بِمَا أَهْلَلْتَ؟» قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَأَهْدِ، وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ قَالَ» وَقَالَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ عُمْرَتَنَا هَذِهِ لِعَامِنَا هَذَا أَوْ لِلْأَبَدِ؟ قَالَ: «هِيَ لِلْأَبَدِ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর সাহাবীগণ শুধু হজ্জের ইহরাম করেছিলাম। অন্য কোনো কিছুর নিয়ত ছিল না। জিলহজ্জ মাসের চতুর্থ তারিখ ভোরে আমরা মক্কায় পৌঁছলাম। নবী (ﷺ) আমাদেরকে আদেশ করলেন: তোমরা হালাল হয়ে যাও, আর উমরা করে নাও। (অর্থাৎ হজ্জের নিয়তের ইহরামকে উমরার নিয়তে পরিবর্তিত করে ফেল)।আমাদের পক্ষ থেকে তাঁর নিকট এ খবর পৌঁছলো যে, আমাদেরও আরাফার (উকুফের) মধ্যে মাত্র পাঁচ দিন বাকি থাকতে কি তিনি (ﷺ) হালাল হতে আদেশ করলেন? তাহলে কি আমরা এভাবে মিনায় উপস্থিত হবো, আর আমাদের পুরুষাঙ্গগুলো দিয়ে বীর্য নির্গত করাব? নবী (ﷺ) দাঁড়িয়ে আমাদেরকে বললেন : তোমরা যা বলেছ তা আমার নিকট পৌঁছেছে। নিশ্চয় আমি তোমাদের মধ্যে অধিক সৎকর্মশীল এবং আল্লাহকে অধিক ভয় করি। যদি আমার সঙ্গে হাদিয় না থাকতো, তাহলে আমি অবশ্যই হালাল হয়ে যেতাম। আমি পরে যা বুঝতে পেরেছি, তা যদি আগেই বুঝতাম, তাহলে হাদিয় সাথে আনতাম না।বর্ণনাকারী বলেন : এ সময় আলী (রাঃ) ইয়ামান থেকে আগমন করলেন। তিনি বললেন: হে আলী! তুমি কোন প্রকার ইহরাম বেঁধেছ? আলী (রাঃ) বললেন, নবী (ﷺ)-এর ইহরামের অনুরূপ। তিনি (ﷺ) বললেন : তাহলে কুরবানি কর এবং ইহরাম অবস্থায় যেভাবে আছ সেভাবেই থাক।বর্ণনাকারী বলেন: সুরাকা ইবনে মালিক ইবনে জু‘শুম (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি বলেন, আমাদের এ উমরা কি এ বছরের জন্যই, না সর্বকালের জন্য? তিনি (ﷺ) বললেন : সর্বকালের জন্য।
