২৪/৭৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি 'হাদয়ি' সাথে নেয়নি তার জন্য হাজ্জ ভঙ্গ করে 'উমরার বৈধতা
সুনানে নাসাঈ : ২৮১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮১৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هَذِهِ عُمْرَةٌ اسْتَمْتَعْنَاهَا، فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ هَدْيٌ، فَلْيَحِلَّ الْحِلَّ كُلَّهُ، فَقَدْ دَخَلَتِ الْعُمْرَةُ فِي الْحَجِّ»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন : এই উমরা দ্বারা আমরা উপকার লাভ করলাম। অতএব যার সাথে হাদয় নেই, সে যেন পুরোপুরি হালাল হয়ে যায়। কেননা, উমরা হজ্জের মধ্যে প্রবিষ্ট হয়ে গেল।
