২৪/৭৮. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির জন্য যে শিকার করা পশু খাওয়া বৈধ।
সুনানে নাসাঈ : ২৮১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮১৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ، وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، وَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ، ثُمَّ سَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ، فَأَبَوْا فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا فَأَخَذَهُ، ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى بَعْضُهُمْ، فَأَدْرَكُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ؟ فَقَالَ: «إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ عَزَّ وَجَلَّ»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
[একদিন] তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলেন। যখন তিনি মক্কার কোনো এক রাস্তায় পৌঁছলেন, তখন তাঁর কয়েকজন মুহরিম সঙ্গীসহ পেছনে রয়ে গেলেন। অথচ তিনি মুহরিম ছিলেন না। এমন সময় তিনি একটি বন্য গাধা (নীল গাই) দেখতে পেলেন।তিনি একটি ঘোড়ায় আরোহণ করে তাঁর সাথীদেরকে বললেন, তাঁর চাবুকটি তার হাতে তুলে দিতে। কিন্তু তারা অস্বীকার করলেন। তিনি তাঁদেরকে বর্শাটি তুলে দিতে বললেন। তারা তাও অস্বীকার করলেন। এরপর তিনি নিজে তা তুলে নিয়ে গাধার দিকে নিক্ষেপ করে শিকার করলেন। নবী (ﷺ)-এর কোনো কোনো সাহাবী তা থেকে খেলেন। কেউ কেউ খেতে অনাগ্রহ প্রকাশ করলেন। তারপর তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দেখা করে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি (ﷺ) বললেন: এ তো বিশেষ খাদ্য, যা আল্লাহ তা’আলা তোমাদেরকে খেতে দিয়েছেন।
