১/১৭৯. অধ্যায়ঃ
ঋতুমতির সঙ্গে শয়ন করা
সুনানে নাসাঈ : ২৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৩
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، ح وَأَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَا: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ وَاللَّفْظُ لَهُ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ حَدَّثَتْهُ، أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ: بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمِيلَةِ إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حَيْضَتِي. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَفِسْتِ؟» قُلْتُ نَعَمْ. فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একই চাদরে শায়িত ছিলাম, হঠাৎ আমার হায়জ দেখা দিল। এরপর আমি সরে পড়লাম এবং আমার হায়জের কাপড় পরলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি কি ঋতুমতী হয়েছ?” আমি বললাম, হ্যাঁ। এরপর তিনি (ﷺ) আমাকে ডাকলেন আর আমি তাঁর সঙ্গে একই চাদরে ঘুমালাম।
