২৪/১৮০. অধ্যায়ঃ
মারওয়ার উপর দাঁড়ানোর স্থান
সুনানে নাসাঈ : ২৯৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৮৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ " أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْوَةَ، فَصَعِدَ فِيهَا، ثُمَّ بَدَا لَهُ الْبَيْتُ فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، قَالَ: ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ «ثُمَّ ذَكَرَ اللَّهَ وَسَبَّحَهُ، وَحَمِدَهُ، ثُمَّ دَعَا بِمَا شَاءَ اللَّهُ فَعَلَ هَذَا حَتَّى فَرَغَ مِنَ الطَّوَافِ»
জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মারওয়ায় এসে উপর অবস্থান করেন। তারপর বায়তুল্লাহ তাঁর দৃষ্টিগোচর হল। তখন তিনি তিনবার বললেন: (لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ) “লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউয়ী ওয়া ইউমীতু, ওয়াহুওয়া 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর” [আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব কেবল তাঁরই, প্রশংসাও শুধুই তাঁর জন্য, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।]।এরপর তিনি (ﷺ) আল্লাহর যিকর করেন, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলেন। তারপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী দোয়া করেন এবং এভাবে তিনি তওয়াফ শেষ করেন।
