২৪/১৮১. অধ্যায়ঃ
মারওয়ার উপর তাকবীর বলা
সুনানে নাসাঈ : ২৯৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৮৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى الصَّفَا فَرَقِيَ عَلَيْهَا حَتَّى بَدَا لَهُ الْبَيْتُ، ثُمَّ وَحَّدَ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَكَبَّرَ، وَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ، عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، ثُمَّ مَشَى حَتَّى إِذَا انْصَبَّتْ قَدَمَاهُ، سَعَى حَتَّى إِذَا صَعِدَتْ قَدَمَاهُ مَشَى حَتَّى أَتَى الْمَرْوَةَ فَفَعَلَ عَلَيْهَا كَمَا فَعَلَ عَلَى الصَّفَا حَتَّى قَضَى طَوَافَهُ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফায় গিয়ে অবস্থান করলেন। বায়তুল্লাহ তাঁর দৃষ্টিগোচর হলো। তখন তিনি (ﷺ) মহান ও মহীয়ান আল্লাহর তাওহীদ বর্ণনা করলেন এবং তাঁর বড়ত্ব ঘোষণা করলেন। তিনি (ﷺ) বললেনঃلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু, ওয়াহুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বদীর।"(আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব কেবল তাঁরই, প্রশংসাও শুধুই তাঁর জন্য, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান)। এরপর তিনি (ﷺ) চলতে লাগলেন। যখন তাঁর পদদ্বয় উপত্যকায় নামলো তখন সাঈ করলেন। উপত্যকা থেকে উপরে উঠে এলে তিনি (ﷺ) হেঁটে মারওয়ায় পৌঁছলেন। এখানেও তাই করলেন, যা তিনি (ﷺ) সফায় করেছিলেন। এভাবে তাঁর তওয়াফ শেষ করেন।
