২৪/১৮৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি 'উমরার ইহ্রাম বেঁধেছে এবং সঙ্গে 'হাদয়ি' এনেছে, সে কি করবে?
সুনানে নাসাঈ : ২৯৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ: قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَلْيَحْلِلْ، وَمَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُقِمْ عَلَى إِحْرَامِهِ» قَالَتْ: " وَكَانَ مَعَ الزُّبَيْرِ هَدْيٌ، فَأَقَامَ عَلَى إِحْرَامِهِ، وَلَمْ يَكُنْ مَعِي هَدْيٌ فَأَحْلَلْتُ، فَلَبِسْتُ ثِيَابِي وَتَطَيَّبْتُ مِنْ طِيبِي، ثُمَّ جَلَسْتُ إِلَى الزُّبَيْرِ فَقَالَ: اسْتَأْخِرِي عَنِّي، فَقُلْتُ: أَتَخْشَى أَنْ أَثِبَ عَلَيْكَ "
আসমা বিন্ত আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত হতে বর্ণিতঃ
আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওনা হলাম। মক্কার কাছাকাছি পৌঁছলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যার সাথে ‘হাদী’ নেই, সে যেন হালাল হয়ে যায়। আর যার সাথে ‘হাদী’ আছে, সে তার ইহরামে স্থির থাকবে। আমার সাথে ‘হাদী’ ছিল না, তাই আমি হালাল হয়ে গেলাম। অতঃপর আমি আমার পোশাক পরিধান করি, খুশবু ব্যবহার করি এবং যুবাইর (রাঃ)-এর কাছে বসি। তিনি বললেনঃ আমার থেকে সরে থাক। আমি বললাম তুমি কি ভয় করছ যে, আমি তোমার ওপর ঝাঁপিয়ে পড়বো?
