২৪/১৮৮. অধ্যায়ঃ

তামাতু' হাজ্জকারী ব্যক্তি হাজ্জের ইহ্রাম কখন বাঁধবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৯৪

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِلُّوا وَاجْعَلُوهَا عُمْرَةً» فَضَاقَتْ بِذَلِكَ صُدُورُنَا، وَكَبُرَ عَلَيْنَا، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ أَحِلُّوا، فَلَوْلَا الْهَدْيُ الَّذِي مَعِي لَفَعَلْتُ مِثْلَ الَّذِي تَفْعَلُونَ»، فَأَحْلَلْنَا حَتَّى وَطِئْنَا النِّسَاءَ، وَفَعَلْنَا مَا يَفْعَلُ الْحَلَالُ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ، وَجَعَلْنَا مَكَّةَ بِظَهْرٍ لَبَّيْنَا بِالْحَجِّ "

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

জিলহজ মাসের চারদিন পার হওয়ার পর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে [মক্কায়] এলাম। নবী (ﷺ) বললেন: তোমরা হালাল হয়ে যাও এবং একে উমরা গণ্য কর। এটা শুনে আমাদের অন্তর দ্বিধাগ্রস্ত হলো এবং আমাদের কাছে তা বড় বিষয় মনে হলো।নবী (ﷺ)-এর কাছে এ সংবাদ গেলে তিনি বললেন: হে লোকেরা! তোমরা হালাল হয়ে যাও, আমার কাছে হাদিয় রয়েছে। যদি তা না থাকতো তাহলে তোমরা যা করছো আমিও তা করতাম। এরপর আমরা হালাল হয়ে গেলাম এবং স্ত্রী সঙ্গমও করলাম। হালাল ব্যক্তি যা যা করে আমরাও তাই করলাম। যখন তারভিয়ার দিন এসে গেল তখন আমরা মক্কাকে পেছনে রেখে [মিনার উদ্দেশে রওনা করে] হজ্জের তালবিয়া পাঠ করলাম।

[১] আইয়্যামে-ই-তাশরীকের দ্বিতীয় দিন[১] মুনকার : কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীস অপর কোন মকবূল (গ্রহণযোগ্য) রাবীর বর্ণিত হাদীসের সঙ্গে বিরোধপূর্ণ হলে তাকে বলে 'মুনকার'। এরূপ বর্ণনাকারী রাবীকে 'মুনকারুল হাদীস' বলা হয়। বুখারী শরীফ বাংলা অনুবাদ-এর ভুমিক, ই.ফা. বা থেকে প্রকাশিত। -অনুবাদক

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন