২৪/২১১. অধ্যায়ঃ
যে ব্যক্তি মুযদালিফায় ফজরের সালাত ইমামের সঙ্গে আদায় করতে পারেনি
সুনানে নাসাঈ : ৩০৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৪৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي بُكَيْرُ بْنُ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَعْمَرَ الدِّيلِيَّ، قَالَ: شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ وَأَتَاهُ نَاسٌ مِنْ نَجْدٍ، فَأَمَرُوا رَجُلًا، فَسَأَلَهُ عَنِ الْحَجِّ، فَقَالَ: «الْحَجُّ عَرَفَةُ، مَنْ جَاءَ لَيْلَةَ جَمْعٍ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ فَقَدْ أَدْرَكَ حَجَّهُ، أَيَّامُ مِنًى ثَلَاثَةُ أَيَّامٍ، مَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ، وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ»، ثُمَّ أَرْدَفَ رَجُلًا فَجَعَلَ يُنَادِي بِهَا فِي النَّاسِ
বুকায়র ইবন আতা (রহঃ) হতে বর্ণিতঃ
বুকাইর ইবন আতাআ (রহঃ) বলেন, আমি আবদুর রহমান ইবন ইয়ামার আদ-দীলী (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন: আমি ‘আরাফার ময়দানে নবী (ﷺ)-কে দেখেছি, তাঁর কাছে নাজদ হতে কিছু লোক এসে তাদের একজনকে প্রতিনিধি নিযুক্ত করল। সে তাঁকে (নবী (ﷺ)-কে) হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি (ﷺ) বলেন: হজ্জ হলো ‘আরাফায় অবস্থান। যে ব্যক্তি মুযদালিফার রাতে ফজরের সালাতের পূর্বে আগমন করল, সে তার হজ্জ পেল। মিনার দিন তিন দিন। যে ব্যক্তি দুই দিনের পর তাড়াতাড়ি চলে যায়, তার কোনো পাপ নেই। আর যে ব্যক্তি দেরি করে তারও কোনো পাপ নেই। এরপর তিনি (ﷺ) এক ব্যক্তিকে তাঁর পিছনে আরোহণ করান, যিনি এ কথাগুলো মানুষের মাঝে প্রচার করছিলেন।
