২৪/২১১. অধ্যায়ঃ
যে ব্যক্তি মুযদালিফায় ফজরের সালাত ইমামের সঙ্গে আদায় করতে পারেনি
সুনানে নাসাঈ : ৩০৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৪৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَعِيلَ، قَالَ: أَخْبَرَنِي عَامِرٌ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ مُضَرِّسٍ الطَّائِيُّ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَتَيْتُكَ مِنْ جَبَلَيْ طَيِّئٍ، أَكْلَلْتُ مَطِيَّتِي، وَأَتْعَبْتُ نَفْسِي، مَا بَقِيَ مِنْ حَبْلٍ إِلَّا وَقَفْتُ عَلَيْهِ، فَهَلْ لِي مِنْ حَجٍّ؟ فَقَالَ: «مَنْ صَلَّى صَلَاةَ الْغَدَاةِ هَا هُنَا مَعَنَا، وَقَدْ أَتَى عَرَفَةَ قَبْلَ ذَلِكَ، فَقَدْ قَضَى تَفَثَهُ، وَتَمَّ حَجُّهُ»
উরওয়া ইবন মুদাররিস তায়ী (রাঃ) হতে বর্ণিতঃ
উরওয়াহ ইবন মুযারিস আত ত্বাঈ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে বললাম: আমি তাঈ-এর পাহাড় হতে আপনার কাছে হাজির হয়েছি। আমার সওয়ারীকে কষ্ট দিয়েছি এবং নিজেও অনেক কষ্ট করেছি। এমন কোনো পাহাড় নেই যার উপর আমি অবস্থান করিনি। আমার কি হজ্জ হয়েছে?তিনি (ﷺ) বললেন: যে ব্যক্তি এখানে আমাদের সাথে ফজরের সালাত আদায় করেছে, আর এর পূর্বে ‘আরাফায় এসেছে- সে ‘ময়লা’ বিদূরিত করেছে এবং তার হজ্জ পূর্ণ করেছে।
