২৫/৪. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩০৯৯ - অক্ষমদের জন্য ছাড়

যারা ঘরে বসে থাকে তাদের ওপর [জিহাদে] মুজাহিদের ফযীলাত

অক্ষম ব্যক্তি ব্যতীত: সূরা নিসা ৪:৯৫ নাযিলের শিক্ষা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩০৯৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: رَأَيْتُ مَرْوَانَ بْنَ الْحَكَمِ - جَالِسًا فَجِئْتُ حَتَّى جَلَسْتُ إِلَيْهِ -، فَحَدَّثَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُنْزِلَ عَلَيْهِ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} [النساء: 95] {وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]، فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمِلُّهَا عَلَيَّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَيَّ حَتَّى ظَنَنْتُ أَنْ سَتُرَضُّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ، {غَيْرُ أُولِي الضَّرَرِ} [النساء: 95] " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ هَذَا لَيْسَ بِهِ بَأْسٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ يَرْوِي عَنْهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَأَبُو مُعَاوِيَةَ، وَعَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ لَيْسَ بِثِقَةٍ»

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মারওয়ান ইবনুল হাকাম (রহঃ)-কে বসে থাকতে দেখলাম। আমিও তাঁর নিকট গিয়ে বসলাম। তিনি বলেন, যায়দ ইবনু সাবিত (রাঃ) বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর নাযিল হলেন : (আরবি) “মু’মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ..... এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাঁরা সমান নয়”- (সূরা আন্ নিসা ৪ : ৯৫)।ইতোমধ্যে ইবনু উম্মু মাকতুম (রাঃ) এলেন। তিনি (ﷺ) তা লিখে নেয়ার উদ্দেশে আমাকে পড়ে শুনালেন। তিনি বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমার জিহাদ করার সামর্থ্য থাকতো, তাহলে আমিও জিহাদ করতাম।তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন : غَيْرُ أُولِي الضَّرَرِ “... অপারগ ব্যক্তি ব্যতীত...” - (সূরা আন্ নিসা ৪ : ৯৫)।এ সময় তাঁর উরু আমার উরুর উপর ছিল। তা আমার উপর এমন ভারী লাগছিল যে, আমি ধারণা করলাম আমার উরু ভেঙ্গে যাবে। এরপর তাঁর এ অবস্থা কেটে গেল।

'আবদুর রহমান (রহঃ) বলেন, এই 'আবদুর রহমান ইবনু ইসহাক্ব-এর বর্ণনার ব্যাপারে কোন আপত্তি নেই। 'আবদুর রহমান ইবনু ইসহাক্ব হতে 'আলী ইবনু মুসহির ও আবূ মু'আবিয়াহ্ হাদীস বর্ণনা করেছেন। আর 'আবদুল ওয়াহিদ ইবনু যিয়াদ (রহঃ) যে নু'মান ইবনু সা'দ (রহঃ) হতে বর্ণনা করেন, তিনি নির্ভরযোগ্য নন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৩০৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো জিহাদের বিধানে অক্ষমদের জন্য ছাড়। যায়দ ইবনু সাবিত (রাঃ) বর্ণনা করেন, যখন ‘মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা সমান নয়’—এই অংশ নাযিল হলো, তখন নবী (صلى الله عليه وسلم) তাঁকে তা লিখে নেওয়ার জন্য পড়ে শুনাচ্ছিলেন। এ সময় ইবনু উম্মু মাকতুম (রাঃ) এসে বললেন, যদি তাঁর জিহাদ করার সামর্থ্য থাকত, তিনিও জিহাদ করতেন। তখন ‘অপারগ ব্যক্তি ব্যতীত’ অংশ নাযিল হয়। বর্ণনায় আরও এসেছে, ওহী নাযিলের সময় নবী (صلى الله عليه وسلم)-এর উরু যায়দ (রাঃ)-এর উরুর উপর ছিল এবং তা এত ভারী লাগে যে তিনি ভেঙে যাওয়ার আশঙ্কা করেন। এই হাদিস দেখায়, আল্লাহ অক্ষম ব্যক্তির ওজর জানেন এবং তাঁর বিধানে তাদের জন্য ব্যতিক্রম রেখেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অক্ষম ব্যক্তিদের জন্য আল্লাহর বিধানে ব্যতিক্রম এসেছে।
  • ইবনু উম্মু মাকতুম (রাঃ) সামর্থ্য থাকলে জিহাদ করতে চাওয়ার কথা বলেন।
  • ওহী নাযিলের ভারী প্রভাব এই বর্ণনায় এসেছে।
  • জিহাদে সক্ষম ও অক্ষম ব্যক্তির অবস্থা এক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন