২৬/৩. অধ্যায়ঃ
বিবাহ করতে উৎসাহিত করা
সুনানে নাসাঈ : ৩২১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২১১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ عَبْدِ اللَّهِ بِمِنًى، فَلَقِيَهُ عُثْمَانُ، فَقَامَ مَعَهُ يُحَدِّثُهُ فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَلَا أُزَوِّجُكَ جَارِيَةً شَابَّةً فَلَعَلَّهَا أَنْ تُذَكِّرَكَ بَعْضَ مَا مَضَى مِنْكَ، فَقَالَ عَبْدُ اللَّهِ: أَمَا لَئِنْ قُلْتَ ذَاكَ لَقَدْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ»
আলকামা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মিনায় আবদুল্লাহ (রাঃ)-এর সঙ্গে হাঁটতে ছিলাম। তাঁর সাথে উসমান (রাঃ)-এর সাক্ষাত হলো। তিনি দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলতে লাগলেন: হে আবু আবদুর রহমান! আমি কি তোমার কাছে একজন যুবতী মেয়ে বিবাহ দিব? হয়তো সে তোমার অতীতের কথা স্মরণ করিয়ে দেবে। আবদুল্লাহ (রাঃ) বললেন: তুমি তো এ কথা বললে, অথচ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেন: হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে।
