২৬/৬. অধ্যায়ঃ
কুমারী মেয়েকে বিবাহ করা
সুনানে নাসাঈ : ৩২১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২১৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ: تَزَوَّجْتُ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَتَزَوَّجْتَ يَا جَابِرُ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا؟» فَقُلْتُ: ثَيِّبًا، قَالَ: «فَهَلَّا بِكْرًا تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
বিবাহ করার পর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে এলে তিনি বললেন: হে জাবির! তুমি কি বিবাহ করেছ?আমি বললাম: জি, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন : কুমারী, না স্বামীহারা?আমি বললাম: স্বামীহারা।তিনি (ﷺ) ইরশাদ করলেন : কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না, যে তুমি তার সাথে ক্রীড়া-কৌতুক করতে, আর সে তোমার সাথে ক্রীড়া-কৌতুক করত?
[১] গোলাম ও তার মালিকের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে মালিকের নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করে গোলামের মুক্তি লাভের চুক্তিকে ‘কিতাবাত’ চুক্তি বলে এবং এরূপ গোলামকে ‘মুকাতিব’ বলে।
