১৮/১৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৫৩৪ - লেনদেনে কোমলতা ও দোয়া

কুমারীর পানিগ্রহণ মুস্তাহাব

লেনদেনে কোমলতা ও কথাবার্তার সুন্দর আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا فِي مَسِيرٍ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ وَأَنَا عَلَى نَاضِحٍ إِنَّمَا هُوَ فِي أُخْرَيَاتِ النَّاسِ - قَالَ - فَضَرَبَهُ رَسُولُ اللَّهِ ﷺ أَوْ قَالَ نَخَسَهُ - أُرَاهُ قَالَ - بِشَىْءٍ كَانَ مَعَهُ قَالَ فَجَعَلَ بَعْدَ ذَلِكَ يَتَقَدَّمُ النَّاسَ يُنَازِعُنِي حَتَّى إِنِّي لأَكُفُّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَتَبِيعُنِيهِ بِكَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ " . قَالَ قُلْتُ هُوَ لَكَ يَا نَبِيَّ اللَّهِ . قَالَ " أَتَبِيعُنِيهِ بِكَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ " . قَالَ قُلْتُ هُوَ لَكَ يَا نَبِيَّ اللَّهِ .قَالَ وَقَالَ لِي " أَتَزَوَّجْتَ بَعْدَ أَبِيكَ " . قُلْتُ نَعَمْ . قَالَ " ثَيِّبًا أَمْ بِكْرًا " . قَالَ قُلْتُ ثَيِّبًا . قَالَ " فَهَلاَّ تَزَوَّجْتَ بِكْرًا تُضَاحِكُكَ وَتُضَاحِكُهَا وَتُلاَعِبُكَ وَتُلاَعِبُهَا " . قَالَ أَبُو نَضْرَةَ فَكَانَتْ كَلِمَةً يَقُولُهَا الْمُسْلِمُونَ . افْعَلْ كَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমি ছিলাম আমার একটি (পানিবাহী) উটের পিঠে। ওটি ছিল কাফিলার পশ্চাদ্বর্তীদের মাঝে। জাবির (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে পিটুনী দিলেন কিংবা (বর্ণনা দ্বিধা) তিনি বলেছেন যে, তাকে খোঁচা দিলেন- আমার (আবূ নায্‌র) ধারণা তিনি (জাবির) বলেছেন যে, কোন কিছু দিয়ে যা তার সঙ্গে ছিল।জাবির (রাঃ) বলেন, এরপর সে (উট) কাফিলার লোকদের আগে আগে চলে যেতে লাগল এবং আমাকে (আমার ধরে রাখা লাগামসহ) টেনে নিয়ে যেতে লাগল। এমন কি আমি তাকে ঠেকিয়ে রাখছিলাম। জাবির (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ)-বললেনঃ এত এত-এর বিনিময়ে এটি তুমি আমার কাছে বেচবে কি? এবং আল্লাহ তোমাকে মাফ করুন। জাবির (রাঃ) বলেন, আমি বললামঃ এটি আপনার জন্য, হে আল্লাহর নবী! তিনি বললেন, এত এত-তে সেটি তুমি আমার কাছে বেচবে কি? এবং আল্লাহ তোমাকে মাফ করুন। জাবির (রাঃ) বলেন, আমি বললাম, এটি আপনার।জাবির (রাঃ) বলেন, নবী (ﷺ) আমাকে আরও বললেন, তোমার পিতার (মৃত্যুর) পরে তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, জ্বি হাঁ। তিনি বললেন, বিধবা না কুমারীকে? জাবির (রাঃ) বলেন, আমি বললাম, বিধবাকে। তিনি বললেন, “তবে তুমি কোন কুমারীকে বিয়ে করলে না কেন- যে তোমাকে আমোদ-প্রমোদে রাখত আর তুমি তার সঙ্গে ক্রীড়া স্ফূর্তি করতে।”(রাবী) আবূ নায্‌রাহ্‌ (রহঃ) বলেন, এ কথাটি (অর্থাৎ আল্লাহ তোমার মাগফিরাত করুন!) ছিল একটি বাক্যাংশ যা মুসলিমগণ তাদের কথাবার্তায় (কথার মাত্রা ও বাচনভঙ্গী রূপে) উচ্চারণ করতেন। তারা বলতেন এরূপ ও এমন কর...আল্লাহ তোমার মাগফিরাত করুন।

ই.ফা. ৩৫০৯, ই.ফা. ৩৫০৬

সহীহ মুসলিম হাদিস ৩৫৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির রা. সফরে তাঁর ধীর উটের কথা বলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উটটিকে আঘাত বা খোঁচা দেওয়ার পর তা দ্রুত চলতে শুরু করে। এরপর নবী صلى الله عليه وسلم জাবির রা.-কে উটটি বিক্রির প্রস্তাব দেন এবং কথার সঙ্গে বলেন, “আল্লাহ তোমাকে মাফ করুন।” জাবির রা. বলেন, উটটি আপনার জন্য। নবী صلى الله عليه وسلم আবারও মূল্য দিয়ে কেনার কথা বলেন। এই বর্ণনায় মুসলিমদের কথাবার্তায় “আল্লাহ তোমাকে মাফ করুন” ধরনের দোয়ামূলক বাক্য ব্যবহারের কথা এসেছে। একই সঙ্গে নবী صلى الله عليه وسلم জাবির রা.-এর বিবাহ নিয়ে জিজ্ঞেস করেন এবং কুমারী স্ত্রী হলে পারস্পরিক হাসি-আনন্দের দিকটি উল্লেখ করেন। তাই এই হাদিসে লেনদেনের আদব, দোয়াসহ কথা বলা, দাম্পত্য আলোচনা এবং নববী কোমলতার শিক্ষা একসঙ্গে আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লেনদেনের কথাবার্তায় কোমলতা ও দোয়ার ভাষা ব্যবহার করা ভালো।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবিদের ব্যক্তিগত অবস্থা জানতে চাইতেন।
  • দাম্পত্য জীবনে হাসি ও আনন্দের দিকও বিবেচিত হতে পারে।
  • উপহার বা বিক্রির প্রস্তাবে স্পষ্টতা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন