১৮/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫৩২ - সফর শেষে ঘরে ফেরার আদব
কুমারীর পানিগ্রহণ মুস্তাহাব
সফর শেষে ঘরে ফেরার আদব ও দাম্পত্য শিক্ষা
সহীহ মুসলিম : ৩৫৩২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৩২
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ، اللَّهِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي غَزَاةٍ فَلَمَّا أَقْبَلْنَا تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي قَطُوفٍ فَلَحِقَنِي رَاكِبٌ خَلْفِي فَنَخَسَ بَعِيرِي بِعَنَزَةٍ كَانَتْ مَعَهُ فَانْطَلَقَ بَعِيرِي كَأَجْوَدِ مَا أَنْتَ رَاءٍ مِنَ الإِبِلِ فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ «مَا يُعْجِلُكَ يَا جَابِرُ» . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ . فَقَالَ " أَبِكْرًا تَزَوَّجْتَهَا أَمْ ثَيِّبًا " . قَالَ قُلْتُ بَلْ ثَيِّبًا . قَالَ " هَلاَّ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ " . قَالَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ " أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلاً - أَىْ عِشَاءً - كَىْ تَمْتَشِطَ الشَّعِثَةُ وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ " . قَالَ وَقَالَ «إِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ» .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমরা যখন প্রত্যাগমন করতে লাগলাম তখন আমি আমার একটি ধীরগামী উটে করে দ্রুত চলার চেষ্টা করলাম। আমার পিছন থেকে একজন আরোহী আমার সঙ্গে মিলিত হল এবং সে তার হাতের একটি ছোট্ট বর্শা দিয়ে আমার উটকে খোঁচা দিল। ফলে আমার উটটি তোমার দেখা উটপালের শ্রেষ্ঠ উটের ন্যায় দ্রুতগতিতে চলতে লাগল। আমি তখন পিছনের দিকে তাকালাম- দেখি যে, আমি রয়েছি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে।তিনি বললেন, হে জাবির! তোমার এ ব্যস্ততা কেন? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি ঘরে নতুন স্ত্রী রেখে এসেছি। তিনি বললেন, তুমি কি কোন কুমারীকে বিয়ে করেছো না কোন বিধবাকে? জাবির (রাঃ) বলেন, আমি বললামঃ বিধবাকে। তিনি (ﷺ) বললেন, কোন তরুণী (কুমারী)-কে কেন বিয়ে করলে না- যার সঙ্গে তুমি ক্রীড়া-কৌতুক করতে এবং সেও তোমার সঙ্গে আমোদ-আহলাদ করত।জাবির (রাঃ) বললেন, আমরা যখন মাদীনার সন্নিকটে উপনীত হয়ে সেখানে প্রবেশ করতে উদ্যত হলাম তখন তিনি (ﷺ) বললেন, একটু অবকাশ দাও, রাত পর্যন্ত অর্থাৎ ‘ইশার সময় আমরা প্রবেশ করব- যাতে এলোকেশিনী তার কেশ বিন্যাস করে নিতে পারে এবং স্বামী প্রবাসিনী ‘পরিচ্ছন্নতা’ অর্জনের প্রস্তুতি নিতে পারে। জাবির (রাঃ) বলেন, তিনি (ﷺ) আরো বললেন, তুমি যখন পৌছে যাবে তখন সঙ্গ সুখ লাভ করবে।
ই.ফা. ৩৫০৫, ই.সে. ৩৫০৪
সহীহ মুসলিম হাদিস ৩৫৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির রা.-এর সফর থেকে ফেরার ঘটনা এসেছে। তিনি নতুন বিয়ে করেছিলেন, তাই দ্রুত ঘরে ফিরতে চাইছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর সঙ্গে কথা বলেন এবং জিজ্ঞেস করেন, তিনি কুমারী বিয়ে করেছেন না বিধবা। জাবির রা. বিধবা বললে নবী صلى الله عليه وسلم কুমারী স্ত্রীর সঙ্গে পারস্পরিক ক্রীড়া-কৌতুকের কথা বলেন। এরপর মাদীনার কাছে পৌঁছে নবী صلى الله عليه وسلم সাহাবিদের বলেন, রাত পর্যন্ত অপেক্ষা করতে, যাতে ঘরে থাকা নারী চুল আঁচড়ে নিতে পারে এবং স্বামী দূরে থাকা অবস্থায় থাকা স্ত্রী পরিচ্ছন্নতার প্রস্তুতি নিতে পারে। এই হাদিসে সফর শেষে ঘরে ফেরা, স্ত্রীর সম্মান, দাম্পত্য শালীনতা এবং প্রস্তুতির সুন্দর শিক্ষা আছে। এতে বোঝা যায়, পরিবারে প্রবেশেও কোমলতা ও বিবেচনা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফর শেষে ঘরে ফেরার সময় পরিবারের প্রস্তুতির দিকে খেয়াল রাখা ভালো।
- স্ত্রীর পরিচ্ছন্নতা ও সম্মানকে নবী صلى الله عليه وسلم গুরুত্ব দিয়েছেন।
- দাম্পত্য জীবনে তাড়াহুড়ার বদলে শালীনতা ও কোমলতা দরকার।
- নতুন বিবাহিত জীবনেও পারস্পরিক আনন্দ ও ভালোবাসার জায়গা আছে।
