১/২০৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৩ - তায়াম্মুমের আয়াত নাজিলের ঘটনা
যে ব্যক্তি পানি ও মাটি কোনটাই পান না
তায়াম্মুমের আয়াত নাজিল: পানি না পেলে সালাতের শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ৩২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৩
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَنَاسًا يَطْلُبُونَ قِلَادَةً كَانَتْ لِعَائِشَةَ نَسِيَتْهَا فِي مَنْزِلٍ نَزَلَتْهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، «وَلَمْ يَجِدُوا مَاءً فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ، فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ التَّيَمُّمِ» قَالَ: أُسَيْدُ بْنُ حُضَيْرٍ: جَزَاكِ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ تَكْرَهِينَهُ إِلَّا جَعَلَ اللَّهُ لِكِ وَلِلْمُسْلِمِينَ فِيهِ خَيْرًا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উসায়দ ইবনু হুযায়র (রাঃ) এবং আরো কয়েক ব্যক্তিকে 'আয়িশাহ্ (রাঃ)-এর একটি হার সন্ধানের জন্যে পাঠিয়েছিলেন, যা তিনি যে মানযিলে অবতরণ করেছিলেন সেখানে হারিয়েছিলেন। এমতাবস্থায় সালাতের সময় উপস্থিত হল, অথচ লোকেদের উযূ ছিল না আর তাঁরা পানিও পাচ্ছিলেন না। তখন তাঁরা উযূ ব্যতীতই সালাত আদায় করলেন। তারপর তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তা বললেন, এমন সময় আল্লাহ তা'আলা তায়াম্মুমের আয়াত নাযিল করলেন। উসায়দ ইবনু হুযায়র (রাঃ) বলেন, আল্লাহ তা'আলা আপনাকে উত্তম বিনিময় দিন। যখনই আপনার নিকট এমন কোন বিপদ আসে যা আপনি অপছন্দ করেন, তার মাঝেই আল্লাহ তা'আলা আপনার ও মুসলিমদের জন্যে কোন কল্যাণ নিহিত রাখেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ)-এর হার হারিয়ে যাওয়ার ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উসাইদ ইবন হুযাইর (রাঃ) ও কয়েকজনকে হার খুঁজতে পাঠান। সেই সময় সালাতের সময় হয়ে যায়, কিন্তু তাঁদের ওযু ছিল না এবং পানি পাওয়া যাচ্ছিল না। তাঁরা ওযু ছাড়াই সালাত আদায় করেন। পরে বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানানো হলে আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, কষ্টের মাঝে আল্লাহ মুসলিমদের জন্য পথ খুলে দেন। উসাইদ (রাঃ)-এর কথায়ও দেখা যায়, অপছন্দের ঘটনার মধ্যেও আল্লাহ কল্যাণ রাখেন। তবে ব্যাখ্যাটি শুধু এই হাদিসের ঘটনার মধ্যেই সীমিত রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানি না পাওয়ার পরিস্থিতিতে তায়াম্মুমের বিধান আসে।
- সাহাবীরা সমস্যার কথা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানাতেন।
- অপছন্দের ঘটনার মধ্যেও আল্লাহ কল্যাণ রাখতে পারেন।
