১/২০৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি পানি ও মাটি কোনটাই পান না
সুনানে নাসাঈ : ৩২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، أَنَّ مُخَارِقًا أَخْبَرَهُمْ، عَنْ طَارِقٍ أَنْ رَجُلًا أَجْنَبَ فَلَمْ يُصَلِّ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «أَصَبْتَ» فَأَجْنَبَ رَجُلٌ آخَرَ فَتَيَمَّمَ وَصَلَّى، فَأَتَاهُ فَقَالَ نَحْوَ مَا قَالَ لِلْآخَرِ يَعْنِي «أَصَبْتَ»
তারিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি অপবিত্র হলো সেজন্য সে সালাত আদায় করল না। এরপর নাবী (ﷺ)-এর নিকট এসে তা বলল, তিনি বললেন, তুমি ঠিক করেছ। এরপর অন্য একটি লোক অপবিত্র হয়ে তায়াম্মুম করে সালাত আদায় করল; পরে ঐ ব্যক্তি তাঁর নিকট এলে তিনি অন্য ব্যক্তিকে যা বলেছিলেন তাকেও তা বললেন। অর্থাৎ, “তুমি ঠিকই করেছ।”
