৩/১১১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৬৫ - বালকের অধিকার ও ডান পাশের সম্মান
পান করার আদব-কায়দা
পানপাত্রের বাইরে নিঃশ্বাস ফেলা উত্তম এবং তার ভিতরে নিঃশ্বাস ফেলা মকরূহ। পানপাত্র ডান দিক থেকে পরিবেশন করা উত্তম।
ডান পাশের অধিকার: বালকের অনুমতি চাওয়ার হাদিস
রিয়াদুস সালেহীন : ৫/৭৬৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৭৬৫
وَعَن سَهلِ بنِ سَعدٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَ مِنْهُ وَعَن يَمِينِهِ غُلاَمٌ، وَعَن يَسَارِهِ أَشْيَاخٌ، فَقَالَ لِلغُلاَمِ: أتَأْذَنُ لِي أنْ أُعْطِيَ هؤُلاَءِ؟ فَقَالَ الغُلامُ: لاَ وَاللهِ، لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَداً. فَتَلَّهُ رَسُولُ اللهِ ﷺ فِي يَدِهِ. متفقٌ عَلَيْهِ
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে শরবত পরিবেশন করা হল। তিনি তা থেকে পান করলেন। আর তাঁর ডান দিকে ছিল একটি বালক। আর বাম দিকে ছিল কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তখন নবী (ﷺ) বালকটিকে বললেন, ’’তুমি কি আমাকে অনুমতি দেবে, আমি ঐ বয়স্ক লোকগুলিকে আগে পান করতে দিই?’’ বালকটি বলল, ’আল্লাহর কসম! আপনার কাছ থেকে আমার ভাগে আসা জিনিসের ক্ষেত্রে আমি কাউকে আমার উপর অগ্রাধিকার দিব না।’ বর্ণনাকারী বলেন, ’নবী (ﷺ) তখন পেয়ালাটি তার হাতে তুলে দিলেন।’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ২৩৫১, ২৩৬৬, ২৪৫১, ২৬০২, ২৬০৫, ৫৬২০, মুসলিম ২০৩০, আহমাদ ২২৩১৭, ২২৩৬০, মুওয়াত্তা মালেক ১৭২৪* উক্ত বালক ইবনে আব্বাস (রাঃ) ছিলেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে শরবত আনা হলো। তিনি পান করলেন। তাঁর ডান পাশে ছিল একটি বালক, আর বাম পাশে ছিলেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। নবীজি (صلى الله عليه وسلم) বালককে জিজ্ঞেস করলেন, সে কি অনুমতি দেবে যাতে বয়স্কদের আগে দেওয়া যায়। বালকটি নিজের অংশ ছাড়তে রাজি হলো না। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পেয়ালাটি তার হাতে দিলেন। এই হাদিসে ডান পাশের অধিকার খুব পরিষ্কারভাবে দেখা যায়। একই সঙ্গে ছোটদের অধিকারকেও সম্মান করা হয়েছে। পানীয় পরিবেশনের আদব মানে শুধু বড়দের সম্মান নয়; যার হক আগে, তার হকও রক্ষা করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ডান পাশে থাকা ব্যক্তির অধিকারকে গুরুত্ব দিতে হবে।
- ছোটদের অধিকারও সম্মানের সঙ্গে বিবেচনা করা উচিত।
- অন্যের হক আগে নিতে চাইলে অনুমতি চাওয়া ভদ্রতা।
- শরবত বা পানীয় পরিবেশনে শৃঙ্খলা রাখা দরকার।
