শাসকদের আনুগত্য
মোট হাদিস ১৬
শাসকদের আনুগত্য ও ইসলামে সত্যের ওপর থাকার নির্দেশনা
ইসলামে একটি সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র গঠনে শাসকের কথা শোনা এবং আনুগত্য করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাহাবী উবাদাহ বিন সামিত (রাঃ) থেকে বর্ণিত হাদিসগুলো থেকে জানা যায় যে, রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট সাহাবীগণ সুখে-দুঃখে, সচ্ছলতায় ও অসচ্ছলতায় এবং অনুকূল ও প্রতিকূল সর্বাবস্থায় শাসকের প্রতি অনুগত থাকার এবং তাদের নির্দেশ মান্য করার অঙ্গীকার বা বায়আত করেছিলেন। এই হাদিসগুলোর মূল শিক্ষা হলো, কোনো অবস্থাতেই দেশের বৈধ শাসকের সঙ্গে বিরোধে লিপ্ত হওয়া বা তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। তবে এই আনুগত্যের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, মুসলিমরা যেখানেই থাকুক না কেন, সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে, সত্য কথা বলবে এবং এক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার ভয় বা পরোয়া করবে না।
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ ﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ﴿ [النساء: 59] قَالَ: «نَزَلَتْ فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্র এবং রাসূলের আনুগত্য কর .."- (সূরা আন্ নিসা ৪ : ৫৯); আয়াতটি 'আবদুল্লাহ ইবনু হুযাফাহ্ ইবনু ক্বায়স ইবনু 'আদী-এর উদ্দেশে নাযিল হয়েছে। যাকে রাসূলুল্লাহ (ﷺ) কোন যুদ্ধাভিযানের অধিনায়ক করে পাঠিয়েছিলেন।'
অর্থঃ হে মু’মিনগণ! তোমার আনুগত্য কর আল্লাহ্র, আনুগত্য কর রাসূলের এবং তাদের, যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী (৪: ৫৯)।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَيْكَ بِالطَّاعَةِ فِي مَنْشَطِكَ وَمَكْرَهِكَ، وَعُسْرِكَ وَيُسْرِكَ، وَأَثَرَةٍ عَلَيْكَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শাসকের অনুগত হওয়া তোমার ওপর আবশ্যক, তোমার অনুকূল-প্রতিকূল এবং সুখে-দুঃখে সর্বাবস্থায় এমনকি যে কোন ক্ষেত্রে তোমার ওপর কাউকে অগ্রাধিকার দিলেও।
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، أَنَّ زِيَادَ بْنَ سَعْدٍ، أَخْبَرَهُ، أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ، أَنَّ أَبَا سَلَمَةَ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ أَطَاعَ أَمِيرِي فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ عَصَى أَمِيرِي فَقَدْ عَصَانِي»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহর আনুগত্য করল; আর যে আমার অবাধ্য হল, সে আল্লাহরও অবাধ্য হল। আর যে আমার নির্বাচিত শাসকের আনুগত্য করল, সে আমার আনুগত্য করল; আর যে আমার শাসকের অবাধ্য হল, সে আমার অবাধ্য হল।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، ح وأَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: كُنَّا نُبَايِعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ ثُمَّ يَقُولُ: «فِيمَا اسْتَطَعْتَ» وَقَالَ عَلِيٌّ: فِيمَا اسْتَطَعْتُمْ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শ্রবণ করা ও আনুগত্য করার অঙ্গীকার করতাম। এরপর তিনি বলতেন: যতটুকু তোমার সাধ্যে কুলায়। অন্য বর্ণনায় 'আলী (রাঃ) বলেন: তোমাদের সামর্থ্যানুযায়ী।
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: كُنَّا حِينَ نُبَايِعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا: «فِيمَا اسْتَطَعْتُمْ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শ্রবণ করা ও আনুগত্য করার অঙ্গীকার করতাম, তখন তিনি আমাদেরকে বলতেন: তোমাদের সাধ্যানুযায়ী।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ السَّمْعُ وَالطَّاعَةُ فِيمَا أَحَبَّ وَكَرِهَ إِلَّا أَنْ يُؤْمَرَ بِمَعْصِيَةٍ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ، فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক মুসলিমেরই শাসকের কথা শোনা ও মান্য করা কর্তব্য; সে পছন্দ করুক আর নাই করুক। কিন্তু যদি পাপের কাজের আদেশ করা হয়, তবে তা শোনা এবং মানা যাবে না।
مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِيْ سَعْدُ بْنُ عُبَيْدَةَ عَنْ أَبِيْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَبَعَثَ النَّبِيُّ ﷺ سَرِيَّةً فَاسْتَعْمَلَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يُطِيْعُوْهُ فَغَضِبَ فَقَالَ أَلَيْسَ أَمَرَكُمْ النَّبِيُّ ﷺ أَنْ تُطِيْعُوْنِيْ قَالُوْا بَلَى قَالَ فَاجْمَعُوْا لِيْ حَطَبًا فَجَمَعُوْا فَقَالَ أَوْقِدُوْا نَارًا فَأَوْقَدُوْهَا فَقَالَ ادْخُلُوْهَا فَهَمُّوْا وَجَعَلَ بَعْضُهُمْ يُمْسِكُ بَعْضًا وَيَقُوْلُوْنَ فَرَرْنَا إِلَى النَّبِيِّ ﷺ مِنْ النَّارِ فَمَا زَالُوْا حَتَّى خَمَدَتْ النَّارُ فَسَكَنَ غَضَبُهُ فَبَلَغَ النَّبِيَّ ﷺ فَقَالَ لَوْ دَخَلُوْهَا مَا خَرَجُوْا مِنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ الطَّاعَةُ فِي الْمَعْرُوْفِ.
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি সেনাবাহিনী প্রেরণ করেন এবং আনসারদের এক ব্যক্তিকে তার সেনাপতি নিযুক্ত করে তিনি তাঁদেরকে তাঁর (সেনাপতির) আনুগত্য করার নির্দেশ দেন। (কোন কারণে) আমীর রাগান্বিত হয়ে যান। তিনি বললেন, নবী (ﷺ) কি তোমাদেরকে আমার আনুগত্য করতে নির্দেশ দেননি? তাঁরা বললেন, অবশ্যই। তিনি বললেন, তাহলে তোমরা কিছু কাঠ সংগ্রহ করে আনো। তাঁরা কাঠ সংগ্রহ করলেন। তিনি বললেন, এগুলোতে আগুন লাগিয়ে দাও। তাঁরা ওতে আগুন লাগালেন। তখন তিনি বললেন, এবার তোমরা সকলে এ আগুনে প্রবেশ কর। তাঁরা আগুনে প্রবেশ করতে সংকল্প করে ফেললেন। কিন্তু তাঁদের কয়েকজন অন্যদের বাধা দিয়ে বলতে লাগলেন, আগুন থেকেই তো আমরা পালিয়ে গিয়ে নবী (ﷺ)- এর কাছে আশ্রয় নিয়েছিলাম। এভাবে ইতস্তত করতে করতে আগুন নিভে গেল এবং তার ক্রোধও ঠান্ডা হল।এরপর এ সংবাদ নবী (ﷺ)- এর কাছে পৌঁছল তিনি বললেন, যদি তাঁরা আগুনে ঝাঁপ দিত তা হলে কিয়ামতের দিন পর্যন্ত এ আগুন থেকে বের হতে পারত না। আনুগত্য (করতে হবে) কেবল সৎ কাজের।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الْإِيَامِيِّ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا، فَأَوْقَدَ نَارًا فَقَالَ: ادْخُلُوهَا، فَأَرَادَ نَاسٌ أَنْ يَدْخُلُوهَا، وَقَالَ الْآخَرُونَ: إِنَّمَا فَرَرْنَا مِنْهَا، فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِلَّذِينَ أَرَادُوا أَنْ يَدْخُلُوهَا: «لَوْ دَخَلْتُمُوهَا لَمْ تَزَالُوا فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ»، وَقَالَ لِلْآخَرِينَ خَيْرًا،وَقَالَ أَبُو مُوسَى فِي حَدِيثِهِ: قَوْلًا حَسَنًا، وَقَالَ: «لَا طَاعَةَ فِي مَعْصِيَةِ اللَّهِ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক সেনাদল প্রেরণ করেন এবং তাদের জন্য এক লোককে নেতা নিযুক্ত করেন। তিনি (নেতা) আগুন প্রজ্বলিত করে লোকেদেরকে বলে, তোমরা এতে প্রবেশ কর। তাদের মাঝে কেউ কেউ প্রবেশের ইচ্ছা করে; আর অন্যরা বলে: আমরা তো আগুন থেকেই পালিয়ে এসেছি।এরপর তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়টি জানালে, যারা আগুনে প্রবেশ করতে ইচ্ছা করেছিল তাদেরকে তিনি বলেন, যদি তোমরা তাতে প্রবেশ করতে, তবে তোমরা তাতে কিয়ামত পর্যন্ত অবস্থান করতে। আর যারা প্রবেশ করতে ইচ্ছা করেননি, তিনি (ﷺ) তাদের কাজকে উত্তম বলে আখ্যায়িত করলেন। আবূ মূসা (রহঃ) তাঁর হাদীসে একটি উত্তম কথা বলেছেন। তিনি বলেন, আল্লাহ তা'আলার অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না; আনুগত্য শুধু কল্যাণকর কাজে।
أَخْبَرَنَا الْإِمَامُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ مِنْ لَفْظِهِ قَالَ: أَنْبَأَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْيُسْرِ وَالْعُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ بِالْحَقِّ حَيْثُ كُنَّا لَا نَخَافُ لَوْمَةَ لَائِمٍ»
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ মর্মে বায়'আত করলাম, তাঁর কথা শ্রবণ করা এবং আনুগত্য করার উপর থাকব চাই তা সচ্ছলতায় ও অসচ্ছলতায়, অনুকূল এবং প্রতিকূল অবস্থায় হোক না কেন। আর শাসকের সঙ্গে আমরা বিরোধে লিপ্ত হবো না। আর যেখানেই থাকি না কেন, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করব না।
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِيهِ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ قَالَ: بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَذَكَرَ مِثْلَهُ
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
সচ্ছলতায় ও অসচ্ছলতায় আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর আনুগত্যের অঙ্গীকার করেছি। অতঃপর পূর্বের অনুরূপ।
