কাজা চুল কাটার বিধান

মোট হাদিস ০৫

ইসলামে কাজা চুল কাটা বা কজাআ করার বিধান ও সহীহ হাদিস

ইসলামে চুলের যত্ন ও মার্জিত রূপ বজায় রাখার ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিশেষ করে শিশুদের চুল কাটার ক্ষেত্রে 'কজাআ' বা মাথার কিছু অংশের চুল কামিয়ে অন্য অংশের চুল দীর্ঘ বা অবশিষ্ট রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বর্ণিত সহীহ হাদিসগুলো থেকে জানা যায় যে, আল্লাহর রাসূল (ﷺ) শিশুদের মাথায় এভাবে অসমভাবে চুল রাখতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন যে, চুল কাটলে মাথার সম্পূর্ণ অংশের চুল সমানভাবে কামিয়ে ফেলতে হবে, অন্যথায় পুরো মাথার চুল রেখে দিতে হবে। তবে রাসূলুল্লাহ (ﷺ) সাহাবিদের চুলের প্রতি স্নেহশীল ছিলেন, যেমনটি আনাস (রাঃ)-এর চুলের গুচ্ছ স্পর্শ করার ঘটনা থেকে প্রমাণিত হয়। তাই চুল কাটার ক্ষেত্রে এই সুন্নাহ মেনে চলা প্রত্যেক মুসলিমের কর্তব্য।

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُثْمَانَ، - قَالَ أَحْمَدُ كَانَ رَجُلاً صَالِحًا - قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنِ الْقَزَعِ وَالْقَزَعُ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَيُتْرَكَ بَعْضُ شَعْرِهِ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কাযা’আ করতে বারণ করেছেন। কাযা’আ হলো শিশুদের মাথায় কিছু চুল অবশিষ্ট রেখে কিছু চুল কামিয়ে ফেলা।

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى عَنِ الْقَزَعِ وَهُوَ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَتُتْرَكَ لَهُ ذُؤَابَةٌ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) কাযা’আ করতে নিষেধ করেছেন। তা হলো শিশুদের মাথা কামিয়ে তাতে কিছু চুল অবশিষ্ট রাখা।

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ﷺ رَأَى صَبِيًّا قَدْ حُلِقَ بَعْضُ شَعْرِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ وَقَالَ " احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ " .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

একদা নবী (ﷺ) দেখলেন যে, একটি শিশুর মাথার কিছু অংশ কামানো আর কিছুটা অবশিষ্ট রাখা আছে। তিনি তাদেরকে এরূপ করতে নিষেধ করলেন এবং বললেনঃ হয় সবটুকু কামিয়ে ফেলো নতুবা সবটুকু রেখে দাও।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مَيْمُونِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَتْ لِي ذُؤَابَةٌ فَقَالَتْ لِي أُمِّي لاَ أَجُزُّهَا كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَمُدُّهَا وَيَأْخُذُ بِهَا .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমার মাথার চুলে গুচ্ছ ছিল। আমার মা আমাকে বললেন, এটা কাটবো না, কারণ রাসূলুল্লাহ (ﷺ) তা টানতেন ও স্পর্শ করতেন।

[৪১৯৬] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদের মাইমূন ইবনু ‘আবদুল্লাহ সম্পর্কে হাফিয বলেনঃ মাজহুল। হাদিসটি রয়েছে মিশকাত হা/৪৪৬১।

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ حَسَّانَ، قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ، قَالَتْ وَأَنْتَ يَوْمَئِذٍ غُلاَمٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ " احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ ".

আল-হাজ্জাজ ইবনু হাস্‌সান (রহঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা আনাস ইবনু মালিকে (রাঃ)- এর নিকট গেলাম। আমার বোন আল-মুগীরাহ আমার নিকট বর্ণনা করেন, তুমি তখন বালক ছিলে আর তোমার মাথায় দু’টি শিং অর্থাৎ দুটি চুলের গুচ্ছ ছিল। তিনি তোমার মাথায় হাত বুলিয়ে তোমার কল্যাণের জন্য দোয়া করে বলেন, এ দু’টি কামিয়ে ফেলো বা কেটে ফেলো। কারণ এটা ইয়াহুদীদের রীতি।

[৪১৯৭]আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদের মুগীরাহ হাস্সান সম্পর্কে হাফিজ বলেন : মাক্ববূলাহ। হাদীসটি রয়েছে মিশকাত হা/৪৪৮৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন