সূরা আল-ফালাক ও নাস
মোট হাদিস ১৫
সূরা আল-ফালাক ও নাস সম্পর্কিত সহীহ হাদিস ও এর ফজিলত
পবিত্র কুরআনের শেষ দুটি সূরা তথা সূরা আল-ফালাক এবং সূরা আন-নাস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ণিত সহীহ হাদিসগুলো থেকে জানা যায় যে, আল্লাহর কাছে সব ধরনের অনিষ্ট ও ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার জন্য এই দুটি সূরাই হলো সবচেয়ে উত্তম ও শক্তিশালী মাধ্যম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবিদের এই সূরাগুলো নিয়মিত পাঠ করার নির্দেশ দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে, এর চেয়ে চমৎকার কোনো কিছু দিয়ে মানুষ আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করতে পারে না। জীবনের যাবতীয় অনিষ্ট, মন্দ নজর এবং শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হলে এই সূরা দুটি পাঠ করা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি, যা সরাসরি রাসুলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ দ্বারা প্রমাণিত।
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي بَدَلٌ، قَالَ: حَدَّثَنَا شَدَّادُ بْنُ سَعِيدٍ أَبُو طَلْحَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا جَابِرُ» قُلْتُ: وَمَاذَا أَقْرَأُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اقْرَأْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُهُمَا، فَقَالَ: «اقْرَأْ بِهِمَا، وَلَنْ تَقْرَأَ بِمِثْلِهِمَا»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন: হে জাবির! পড়। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি পড়ব? আমার মাতাপিতা আপনার ওপর কুরবান হোক? তিনি (ﷺ) বললেন: তুমি পড়, কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব, কুল আ'উযু বিরাব্বিন্ না-স। তখন আমি এ দু'টি সূরা পাঠ করলাম। তিনি (ﷺ) বললেন: এ সূরা দু'টি পড়তে থাক। এর মতো আর কোন সূরা পড়বে না।
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ عَيْنِ الْجَانِّ، وَعَيْنِ الْإِنْسِ، فَلَمَّا نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ أَخَذَ بِهِمَا، وَتَرَكَ مَا سِوَى ذَلِكَ "
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জিন এবং মানুষের কুদৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর যখন সূরা ফালাক্ব এবং সূরা নাস নাযিল হলো, তখন ঐ সূরাদ্বয় দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন এবং তাছাড়া অন্যগুলো পরিত্যাগ করলেন।
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنَا بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةٌ شَهْبَاءُ فَرَكِبَهَا، وَأَخَذَ عُقْبَةُ يَقُودُهَا بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُقْبَةَ: «اقْرَأْ»، قَالَ: وَمَا أَقْرَأُ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: " اقْرَأْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ فَأَعَادَهَا عَلَيَّ حَتَّى قَرَأْتُهَا، فَعَرَفَ أَنِّي لَمْ أَفْرَحْ بِهَا جِدًّا، قَالَ: «لَعَلَّكَ تَهَاوَنْتَ بِهَا، فَمَا قُمْتُ» يَعْنِي بِمِثْلِهَا
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাঃ)কে একটি সাদা খচ্চর উপহার দেয়া হলে তিনি তার উপর সওয়ার হলেন, আর 'উক্বাহ্ (রাঃ) তা টেনে নিয়ে চললেন। তখন রাসূলুল্লাহ (সাঃ) 'উক্বাহ্ (রাঃ)-কে বললেন: হে 'উক্ববাহ্, পড়! তিনি বললেন: কি পড়ব? তিনি (সাঃ) বললেন: পড়, কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব। তিনি তা আমার জন্য এবং দ্বিতীয়বার তা পুনরাবৃত্তি করলে আমি তা পড়লাম। তিনি (সাঃ) বুঝতে পারলেন, আমি এতে খুব একটা খুশি হইনি। তিনি (সাঃ) বললেন: হয়তো তুমি এর মর্যাদা উপলব্ধি করতে পারনি। আমি এর মতো সূরা আর পাইনি।
أَخْبَرَنَا مُوسَى بْنُ حِزَامٍ التِّرْمِذِيُّ، قَالَ: أَنْبَأَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُعَوِّذَتَيْنِ، قَالَ عُقْبَةُ: «فَأَمَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمَا فِي صَلَاةِ الْغَدَاةِ»
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
উকুবাহ্ ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মু'আভিযাতায়ন [সূরা ফালাক্ব ও নাস] সম্পর্কে প্রশ্ন করলেন। বলেন: তখন রাসূলুল্লাহ (ﷺ) ঐ দু'টি সূরা দ্বারাই আমাদের ফজরের সালাতে ইমামতি করেন।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ ابْنِ الْحَارِثِ وَهُوَ الْعَلَاءُ، عَنْ الْقَاسِمِ، مَوْلَى مُعَاوِيَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ:كُنْتُ أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عُقْبَةُ، أَلَا أُعَلِّمُكَ خَيْرَ سُورَتَيْنِ قُرِئَتَا؟» فَعَلَّمَنِي قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ فَلَمْ يَرَنِي سُرِرْتُ بِهِمَا جِدًّا، فَلَمَّا نَزَلَ لِصَلَاةِ الصُّبْحِ صَلَّى بِهِمَا صَلَاةَ الصُّبْحِ لِلنَّاسِ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الصَّلَاةِ، الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: «يَا عُقْبَةُ، كَيْفَ رَأَيْتَ؟»
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সওয়ারী টেনে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি (ﷺ) বললেন : হে 'উকুবাহ্! আমি কি তোমাকে পঠিতব্য সর্বোত্তম দুটি সূরা শিক্ষা দেব? তারপর তিনি (ﷺ) আমাকে তা শিক্ষা দিলেন কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব এবং কুল আ'উযু বিরাব্বিন না-স। তিনি (ﷺ) আমাকে দেখলেন যে, এ দুটি সূরার জন্য আমি খুব বেশি আনন্দিত নই। এরপর যখন তিনি (ﷺ) ফজরের সালাতের উদ্দেশে বের হলেন, তখন তিনি এই সূরা দুটি দিয়েই ফজরের সালাত আদায় করলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করলেন, তখন আমার প্রতি লক্ষ্য করে বললেন: হে 'উক্ববাহ্! এখন তোমার ধারণা কি?
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي الْقَعْنَبِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ: بَيْنَا أَنَا أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاحِلَتَهُ فِي غَزْوَةٍ إِذْ قَالَ: «يَا عُقْبَةُ، قُلْ فَاسْتَمَعْتُ»، ثُمَّ قَالَ: «يَا عُقْبَةُ، قُلْ فَاسْتَمَعْتُ»، فَقَالَهَا الثَّالِثَةَ، فَقُلْتُ: مَا أَقُولُ؟، فَقَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَرَأَ السُّورَةَ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَرَأَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ» وَقَرَأْتُ مَعَهُ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَرَأَ «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُ مَعَهُ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَالَ: «مَا تَعَوَّذَ بِمِثْلِهِنَّ أَحَدٌ»
উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এক জিহাদের সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর উটনী টেনে যাচ্ছিলাম। তিনি (ﷺ) বললেন : হে 'উকুবাহ্! বল! আমি তা শুনলাম ও চুপ রইলাম। তিনি (ﷺ) আবার বললেন, বল। আমি তা শুনলাম ও চুপ রইলাম। তিনি (ﷺ) তৃতীয়বার একই কথা বললেন। তখন আমি বললাম, আমি কী বলব? তিনি (ﷺ) বললেন : কুল হুওয়াল্ল-হু আহাদ। তিনি (ﷺ) সূরা শেষ পর্যন্ত পড়লেন। এরপর তিনি (ﷺ) কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব পাঠ করলে আমি তাঁর সঙ্গে পাঠ করলাম। তিনি (ﷺ) এটিও শেষ পর্যন্ত পড়লেন। তারপর বললেন, কুল আ'উযু বিরাব্বিন্ না-স পাঠ করলেন। তাঁর সঙ্গে আমিও তা পাঠ করলাম। তিনি (ﷺ) এটিও শেষ পর্যন্ত পড়লেন। তারপর তিনি (ﷺ) বললেন : এই সূরাগুলোর মতো প্রার্থনাকারী আর কিছু নেই।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ الْأَسْلَمِيُّ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ» قُلْتُ: وَمَا أَقُولُ؟ قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «لَمْ يَتَعَوَّذِ النَّاسُ بِمِثْلِهِنَّ، أَوْ لَا يَتَعَوَّذُ النَّاسُ بِمِثْلِهِنَّ»
উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : বল। আমি বললাম : কী বলব? তিনি (ﷺ) বললেন : কুল হুওয়াল্ল-হু আহাদ এবং কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব এবং কুল আ'উযু বিরাব্বিন্ না-স। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা পাঠ শেষে বললেন : কোন লোক এই সূরাগুলোর মতো অন্য কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করেনি। কিংবা বললেন, কোন লোক এগুলোর মতো অন্য কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করতে পারে না।
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ:بَيْنَا أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَقَبٍ مِنْ تِلْكَ النِّقَابِ إِذْ قَالَ: «أَلَا تَرْكَبُ يَا عُقْبَةُ؟» فَأَجْلَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَرْكَبْ مَرْكَبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أَلَا تَرْكَبُ يَا عُقْبَةُ؟» فَأَشْفَقْتُ أَنْ يَكُونَ مَعْصِيَةً، فَنَزَلَ وَرَكِبْتُ هُنَيْهَةً، وَنَزَلْتُ، وَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ سُورَتَيْنِ مِنْ خَيْرِ سُورَتَيْنِ قَرَأَ بِهِمَا النَّاسُ؟» فَأَقْرَأَنِي قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، فَأُقِيمَتِ الصَّلَاةُ، فَتَقَدَّمَ فَقَرَأَ بِهِمَا، ثُمَّ مَرَّ بِي، فَقَالَ: «كَيْفَ رَأَيْتَ يَا عُقْبَةَ بْنَ عَامِرٍ؟ اقْرَأْ بِهِمَا كُلَّمَا نِمْتَ وَقُمْتَ»
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কোন এক রাস্তায় রাসূলুল্লাহ (ﷺ) এর বাহন টেনে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বললেন : হে 'উকুবাহ্! তুমি কি আরোহিত হবে না? আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদার দিকে লক্ষ্য করে তাঁর বাহনে আরোহণ হওয়া সমীচীন মনে করলাম না। তিনি (ﷺ) আবার বললেন: হে 'উকুবাহ্! তুমি কি সওয়ার হবে না? তখন তাঁর আদেশ অমান্য করার অপরাধ হওয়ার ভয় করলাম। বিধায় তিনি (ﷺ) নামলে আমি বাহনে আরোহিত হলাম। পরে আমি নিচে নেমে গেলে, তিনি (ﷺ) আরোহিত হয়ে বললেন : আমি কি তোমাকে শিক্ষা দেব মানুষ যা তিলাওয়াত করে থাকে, এ দুটি তার মাঝে উত্তম সূরা?এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য এ দুটি সূরা কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব ও সূরা কুল আ'উযু বিরাব্বিন্না-স পড়লেন। তখন সালাতের ইক্বামাত বলা হলে তিনি (ﷺ) অগ্রসর হয়ে এ দুটি সূরা পড়লেন, পরে তিনি আমার নিকট দিয়ে যাওয়ার সময় বললেন : হে 'উক্ববাহ্ ইবনু 'আমির! কি মনে হচ্ছে তোমার? তুমি যখন ঘুমাবে এবং উঠবে এ সূরা দুটি পাঠ করবে।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ:كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا عُقْبَةُ، قُلْ» فَقُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ عَنِّي، ثُمَّ قَالَ: «يَا عُقْبَةُ قُلْ» قُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ فَسَكَتَ عَنِّي، فَقُلْتُ: اللَّهُمَّ ارْدُدْهُ عَلَيَّ، فَقَالَ: «يَا عُقْبَةُ قُلْ» قُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ»، فَقَرَأْتُهَا حَتَّى أَتَيْتُ عَلَى آخِرِهَا، ثُمَّ قَالَ: «قُلْ» قُلْتُ: مَاذَا أَقُولُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُهَا حَتَّى أَتَيْتُ عَلَى آخِرِهَا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «مَا سَأَلَ سَائِلٌ بِمِثْلِهِمَا، وَلَا اسْتَعَاذَ مُسْتَعِيذٌ بِمِثْلِهِمَا»
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে পথ চলছিলাম। তিনি (ﷺ) বললেন: হে 'উকুবাহ্! বল? আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি বলব? তিনি (ﷺ) কিছুক্ষণ আমার থেকে নীরব রইলেন। তারপর তিনি (ﷺ) বললেন: হে 'উক্ববাহ্! বল? আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি বলব? তিনি (ﷺ) আবার চুপ থাকলেন। আমি বললাম : হে আল্লাহ! তাঁকে আমার দিকে ফিরিয়ে দিন।তারপর তিনি (ﷺ) বললেন: হে 'উকুবাহ্! বল। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি বলব? এবার তিনি (ﷺ) বললেন: কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব, তখন আমি তা পড়ে শেষ করলাম। আবার তিনি (ﷺ) বললেন: বল। আমি বললাম : আমি কি বলব? তিনি (ﷺ) বললেন: কুল আ'উযু বিরাব্বিন্না-স। তখন আমি তা পড়ে শেষ করলাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কোন প্রার্থনাকারী এর মতো কিছু দ্বারা প্রার্থনা করেনি এবং কোন আশ্রয়প্রার্থীও এর মতো কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করে না।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي عِمْرَانَ أَسْلَمَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِبٌ فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمِهِ، فَقُلْتُ: أَقْرِئْنِي سُورَةَ هُودٍ، أَقْرِئْنِي سُورَةَ يُوسُفَ فَقَالَ: «لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ»
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলাম, তখন তিনি বাহনে আরোহিত ছিলেন। আমি আমার হাত তাঁর পায়ে রেখে বললাম : আমাকে সূরা হূদ শিক্ষা দিন, আমাকে সূরা ইউসুফ শিক্ষা দিন। তিনি (ﷺ) বললেন: তুমি আল্লাহর নিকট সর্বোত্তম সূরা ফালাক্ব ছাড়া অন্য কোন সূরা পড়বে না।
