২/১১৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৮ - মাগরিবে সূরা মুরসালাত

মাগরিবের নামাজের কিরাত

মাগরিবের নামাজে সূরা মুরসালাত পাঠের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৮

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ أُمِّ الْفَضْلِ، قَالَتْ خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ عَاصِبٌ رَأْسَهُ فِي مَرَضِهِ فَصَلَّى الْمَغْرِبَ فَقَرَأَ بِالْمُرْسَلاَتِ قَالَتْ فَمَا صَلاَّهَا بَعْدُ حَتَّى لَقِيَ اللَّهَ .قَالَ وَفِي الْبَابِ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَابْنِ عُمَرَ وَأَبِي أَيُّوبَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ الْفَضْلِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالأَعْرَافِ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا . وَرُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ . وَرُوِيَ عَنْ عُمَرَ أَنَّهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنِ اقْرَأْ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ . وَرُوِيَ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ .قَالَ وَعَلَى هَذَا الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ ابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ الشَّافِعِيُّ وَذُكِرَ عَنْ مَالِكٍ أَنَّهُ كَرِهَ أَنْ يُقْرَأَ فِي صَلاَةِ الْمَغْرِبِ بِالسُّوَرِ الطُّوَلِ نَحْوِ الطُّورِ وَالْمُرْسَلاَتِ قَالَ الشَّافِعِيُّ لاَ أَكْرَهُ ذَلِكَ بَلْ أَسْتَحِبُّ أَنْ يُقْرَأَ بِهَذِهِ السُّوَرِ فِي صَلاَةِ الْمَغْرِبِ .

উম্মুল ফায্‌ল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলেন। অসুখের কারণে এ সময়ে তাঁর মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মাগরিবের নামাজ আদায় করলেন এবং তাতে সূরা “ওয়াল মুরসালাত” পাঠ করলেন। তারপর তিনি মহান আল্লাহ তা’আলার সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আর কখনও এ সূরা পাঠ করেননি।

এ অনুচ্ছেদে যুবাইর ইবনু মুতঈম, ইবনু ‘উমর, আবূ আইউব ও যাইদ ইবনু সাবিত (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ উম্মুল ফযলের হাদীসটি হাসান সহীহ্। বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের উভয় রাকআতে সূরা আল-আরাফ হতেও পাঠ করেছেন। আরো বর্ণিত আছে যে, তিনি মাগরিবের নামাজে সূরা তূর পাঠ করেছেন। ‘উমর (রাঃ) মাগরিবের নামাজে ছোট সূরা (কিসারি মুফাস্‌সাল) পাঠ করার জন্য আবূ মূসা (রাঃ)-কে নির্দেশ পাঠান। আবূ বাক্‌র (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি মাগরিবের নামাজে ছোট আকারের সূরা পাঠ করতেন। ইমাম তিরমিযী বলেন, বিশেষজ্ঞ ‘আলিমগণ এরকমই ‘আমল করেছেন। ইবনুল মুবারাক, আহমাদ ও ইসহাক এরকমই বলেছেন। ইমাম শাফিঈ বলেন, ইমাম মালিক মাগরিবের নামাজে সূরা তূর, মুরসালাত ইত্যাদির মত লম্বা সূরা পাঠ করা মাকরূহ জানতেন। শাফিঈ আরো বলেন, আমি মাগরিবের নামাজে এ ধরনের লম্বা সূরা পাঠ করা মাকরূহ মনে করি না, বরং মুস্তাহাব মনে করি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মুল ফযল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের কাছে বের হলেন, তখন অসুস্থতার কারণে তাঁর মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মাগরিবের নামাজ আদায় করলেন এবং তাতে সূরা ‘ওয়াল মুরসালাত’ পাঠ করলেন। এরপর আল্লাহর সাথে সাক্ষাতের আগে তিনি আর কখনও এ সূরা পাঠ করেননি—এ কথাও বর্ণনায় এসেছে। এখানে মূল বিষয় হলো মাগরিবের নামাজে কিরাআত এবং নবী (صلى الله عليه وسلم)-এর একটি নির্দিষ্ট আমল। এই হাদিস থেকে বোঝা যায়, মাগরিবে সূরা মুরসালাত পাঠ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমলে এসেছে। তবে এটিকে একমাত্র নিয়ম বলা যায় না। হাদিসটি মাগরিবের কিরাআত, সূরা মুরসালাত এবং নবী (صلى الله عليه وسلم)-এর শেষ দিকের নামাজের একটি সংবেদনশীল বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাগরিবে সূরা মুরসালাত পাঠ করেছেন।
  • অসুস্থ অবস্থাতেও তিনি নামাজ আদায় করেছেন।
  • কোনো নির্দিষ্ট সূরা পড়ার বর্ণনা এলে সেটিকে সেই আমল হিসেবেই বোঝা উচিত।
  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর কিরাআত মনোযোগ দিয়ে সংরক্ষণ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন