৭৮/৯৭. অধ্যায়ঃ

কোন লোকের অন্য লোককে ‘দূর হও’ বলা।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬১৭৩

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ انْطَلَقَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدَهُ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فِي أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ يَوْمَئِذٍ الْحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ظَهْرَهُ بِيَدِهِ ثُمَّ قَالَ ‏"‏ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ ‏"‏‏.‏ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ‏.‏ ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَرَضَّهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏"‏ آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ لاِبْنِ صَيَّادٍ ‏"‏ مَاذَا تَرَى ‏"‏‏.‏ قَالَ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ ‏"‏‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا ‏"‏‏.‏ قَالَ هُوَ الدُّخُّ‏.‏ قَالَ ‏"‏ اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ ‏"‏‏.‏ قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ أَتَأْذَنُ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنْ يَكُنْ هُوَ لاَ تُسَلَّطُ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ ‏"‏‏.‏

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

উমর ইবন খাত্তাব (রাঃ) একদল সাহাবীসহ রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ইবনু সাইয়াদের নিকট গমন করেন। তাঁরা সেখানে গিয়ে তাকে বনু মাগালার দুর্গের পাশে বালকদের খেলায় মগ্ন পেলেন। তখন সে বালেগ হবার নিকটবর্তী বয়সে পৌঁছেছিল। সে নবী (ﷺ)-এর আগমন টের পেল না যতক্ষণ না রসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দিয়ে তাঁর পিঠে আঘাত করলেন। তারপর তিনি বললেন: তুমি কি সাক্ষ্য দাও যে, আমিই আল্লাহর রসূল! তখন সে নবী (ﷺ)-এর দিকে তাকিয়ে বলল: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি উম্মী সম্প্রদায়ের রসূল!এরপর ইবনু সাইয়াদ বলল: আপনি কি সাক্ষ্য দিচ্ছেন যে, আমিই আল্লাহর রসূল? রসূলুল্লাহ (ﷺ) তাকে ধাক্কা দিয়ে বললেন: আমি আল্লাহ ও তাঁর রসূলদের উপর ঈমান রাখি। তারপর আবার তিনি ইবনু সাইয়াদকে জিজ্ঞেস করলেন: তুমি কী দেখতে পাও? সে বলল: আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী উভয়ই আসেন। রসূলুল্লাহ (ﷺ) বললেন: বিষয়টি তোমার উপর অস্থির করে দেওয়া হয়েছে।এরপর নবী (ﷺ) তাকে বললেন: আমি তোমার (পরীক্ষার) জন্য কিছু গোপন করেছিলাম। সে বলল: তা ‘দুখ’। তখন তিনি বললেন: দূর হও। তুমি কখনো তোমার সীমা অতিক্রম করতে পারবে না।উমর (রাঃ) বললেন: হে আল্লাহর রসূল! আপনি কি আমাকে অনুমতি দেবেন, আমি তার গর্দান উড়িয়ে দেই। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: এ যদি সে (দাজ্জালই) হয়, তবে তার ওপর তোমাকে কর্তৃত্ব দেওয়া হবে না। আর যদি সে না হয়, তবে তাকে হত্যা করা তোমার জন্য ভালো হবে না।

আধুনিক প্রকাশনী- ৫৭৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬২৯

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন