৯৩/৩৮. অধ্যায়ঃ
কর্মকর্তাদের নিকট শাসনকর্তার পত্র এবং সচিবদের নিকট বিচারকের পত্র।
সহিহ বুখারী : ৭১৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৯২
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي لَيْلَى ح حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي لَيْلَى بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْلٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ أَنَّهُ أَخْبَرَهُ هُوَ وَرِجَالٌ مِنْ كُبَرَاءِ قَوْمِهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ سَهْلٍ وَمُحَيِّصَةَ خَرَجَا إِلَى خَيْبَرَ مِنْ جَهْدٍ أَصَابَهُمْ فَأُخْبِرَ مُحَيِّصَةُ أَنَّ عَبْدَ اللهِ قُتِلَ وَطُرِحَ فِي فَقِيرٍ أَوْ عَيْنٍ فَأَتَى يَهُودَ فَقَالَ أَنْتُمْ وَاللهِ قَتَلْتُمُوهُ قَالُوا مَا قَتَلْنَاهُ وَاللهِ ثُمَّ أَقْبَلَ حَتَّى قَدِمَ عَلَى قَوْمِهِ فَذَكَرَ لَهُمْ وَأَقْبَلَ هُوَ وَأَخُوهُ حُوَيِّصَةُ وَهُوَ أَكْبَرُ مِنْهُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ فَذَهَبَ لِيَتَكَلَّمَ وَهُوَ الَّذِي كَانَ بِخَيْبَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِمُحَيِّصَةَ كَبِّرْ كَبِّرْ يُرِيدُ السِّنَّ فَتَكَلَّمَ حُوَيِّصَةُ ثُمَّ تَكَلَّمَ مُحَيِّصَةُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِمَّا أَنْ يَدُوا صَاحِبَكُمْ وَإِمَّا أَنْ يُؤْذِنُوا بِحَرْبٍ فَكَتَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَيْهِمْ بِهِ فَكُتِبَ مَا قَتَلْنَاهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِحُوَيِّصَةَ وَمُحَيِّصَةَ وَعَبْدِ الرَّحْمَنِ أَتَحْلِفُونَ وَتَسْتَحِقُّونَ دَمَ صَاحِبِكُمْ قَالُوا لاَ قَالَ أَفَتَحْلِفُ لَكُمْ يَهُودُ قَالُوا لَيْسُوا بِمُسْلِمِينَ فَوَدَاهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ مِائَةَ نَاقَةٍ حَتَّى أُدْخِلَتْ الدَّارَ قَالَ سَهْلٌ فَرَكَضَتْنِي مِنْهَا نَاقَةٌ.
সাহ্ল ইব্নু হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ও তাঁর কওমের কতক বড় বড় ব্যক্তি বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবনু সাহল (রাঃ) ও মুহাইয়িসা ক্ষুধার্ত হয়ে খায়বারে আসেন। একদা মুহাইয়িসা জানতে পারেন যে, আবদুল্লাহ নিহত হয়েছে এবং তার লাশ একটি গর্তে অথবা কূপে ফেলে দেয়া হয়েছে। তখন তিনি ইয়াহুদীদের কাছে এসে বললেন, "আল্লাহর শপথ! নিঃসন্দেহে তোমরাই তাকে মেরে ফেলেছ।" তারা বলল, "আল্লাহর কসম করে বলছি, আমরা তাকে হত্যা করিনি।"তারপর তিনি তাঁর কওমের কাছে এসে এ ঘটনা বর্ণনা করলেন। পরে তিনি, তাঁর বড় ভাই হুওয়াইসা এবং আবদুর রহমান ইবনু সাহল আসলেন। মুহাইয়িসা যিনি খায়বারে ছিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ ঘটনা বলার জন্য এগিয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ "বড়কে কথা বলতে দাও, বড়কে কথা বলতে দাও।" এ দ্বারা তিনি উদ্দেশ্য করলেন বয়সে বড়কে। তখন হুওয়াইসা প্রথমে ঘটনা বর্ণনা করলেন। এরপর কথা বললেন মুহাইয়িসা।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ "হয় তারা তোমাদের মৃত সাথীর রক্তপণ আদায় করবে, না হয় তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়া হবে।" রাসূলুল্লাহ (ﷺ) তাদের কাছে এ ব্যাপারে পত্র লিখলেন। জবাবে লেখা হল যে, "আমরা তাকে হত্যা করিনি।"তখন রাসূলুল্লাহ (ﷺ) হুওয়াইসা, মুহাইয়িসা ও আবদুর রহমানকে বললেন, "তোমরা কি কসম করে বলতে পারবে? তাহলে তোমরা তোমাদের সঙ্গীর রক্তপণের অধিকারী হবে।" তারা বলল, "না।" তিনি বললেন, "তাহলে ইয়াহুদীরা কি তোমাদের সামনে কসম করবে?" তাঁরা বলল, "এরা তো মুসলিম না।" তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের পক্ষ হতে একশো উট রক্তপণ বাবদ আদায় করে দিলেন। অবশেষে উটগুলোকে ঘরে ঢুকানো হল। সহল বলেন, ওগুলো থেকে একটা উট আমাকে লাথি মেরেছিল।
আধুনিক প্রকাশনী- ৬৬৮৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭০২
