১০/১১৭. অধ্যায়ঃ
সিজদা হতে দাঁড়ানোর সময় তাকবীর বলা।
সহিহ বুখারী : ৭৮৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৮৮
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّهُ أَحْمَقُ. فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم. وَقَالَ مُوسَى حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا عِكْرِمَةُ.
‘ইকরিমাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মক্কায় এক বৃদ্ধের পিছনে সালাত আদায় করলাম। তিনি বাইশবার তাকবির বললেন। আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বললাম, লোকটি তো আহমক। তিনি বললেন, “তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এ যে আবুল কাসিম (ﷺ)-এর সুন্নাত।” মূসা (রহঃ) বলেন, “আবান (রহঃ) কাতাদা (রহঃ) সূত্রেও ইকরিমা (রহঃ) হতে এ হাদীসটি সরাসরি বর্ণনা করেছেন।”
