১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৩ - মনোবল নিয়ে হাদিস নয়

১ থেকে ১০০ নং হাদিস

মনোবল নিয়ে প্রচলিত কথা: এটি হাদিস নয়

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৩

همة الرجال تزيل الجبال ليس بحديث-قال الشيخ إسماعيل العجلونى في " كشف الخفاء ": لم أقف على أنه حديث، لكن نقل بعضهم عن الشيخ أحمد الغزالي أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " همة الرجال تقلع الجبال " فليراجعقلت: قد راجعنا مظانه في كتب السنة فلم نجد له أصلا، وإيراد الشيخ أحمد الغزالي له لا يثبته، فليس هو من المحدثين، وإنما هو مثل أخيه محمد من فقهاء الصوفية، وكم في كتاب أخيه " الإحياء" من أحاديث جزم بنسبتها إلى النبي صلى الله عليه وسلم وهي مما يقول الحافظ العراقي وغيره فيها: لا أصل له منهاهمة الرجال تزيل الجبال ليس بحديث-قال الشيخ اسماعيل العجلونى في " كشف الخفاء ": لم اقف على انه حديث، لكن نقل بعضهم عن الشيخ احمد الغزالي انه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " همة الرجال تقلع الجبال " فليراجعقلت: قد راجعنا مظانه في كتب السنة فلم نجد له اصلا، وايراد الشيخ احمد الغزالي له لا يثبته، فليس هو من المحدثين، وانما هو مثل اخيه محمد من فقهاء الصوفية، وكم في كتاب اخيه " الاحياء" من احاديث جزم بنسبتها الى النبي صلى الله عليه وسلم وهي مما يقول الحافظ العراقي وغيره فيها: لا اصل له منها

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

পুরুষদের ইচ্ছা (মনোবল) পর্বতমালাকে স্থানচ্যুত করতে পারে।এটি হাদীস নয়।ইসমাঈল আজলুনী “কাশফুল খাফা” গ্রন্থে বলেন :এটি যে হাদীস তা অবহিত হতে পারিনি। তবে কোন ব্যক্তি শাইখ আহমাদ গাযালীর উদ্ধৃতিতে বলেছেন যে, রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ (আরবী) ‘পুরুষদের মনোবল পর্বতমালার উচ্ছেদ ঘটাতে পারে’।আমি (আলবানী) বলছি : সুন্নাতের গ্রন্থগুলো খুঁজেছি এর (হাদীসটির) কোন অস্তিত্ব পাইনি। শাইখ আহমাদ গাযালী কর্তৃক হাদীস বলে উল্লেখ করাটা তাকে সাব্যস্ত করে না। কারণ তিনি মুহাদ্দিসগণের দলভুক্ত নন, বরং তিনি তার ভাই মুহাম্মাদের ন্যায় সূফী সম্প্রদায়ভুক্ত একজন ফাকীহ্ ছিলেন। তার ভাই কর্তৃক রচিত “আল-ইহইয়া” গ্রন্থে কতইনা হাদীস নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উদ্ধৃতিতে দৃঢ়তার সাথে বলা হয়েছে এগুলো হাদীস। অথচ সেগুলোর কোন ভিত্তিই নেই। যেমনিভাবে হাফিয ইরাকী ও আরো অনেকে বলেছেন। সেগুলোর একটি নিম্নের হাদীসটি :

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, “পুরুষদের ইচ্ছা বা মনোবল পর্বতমালাকে স্থানচ্যুত করতে পারে।” প্রদত্ত আলোচনায় পরিষ্কার বলা হয়েছে, এটি হাদিস নয়। সুন্নাহর গ্রন্থগুলোতে এই কথার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। এখানে মূল বিষয় হলো—উৎসহীন কথা হাদিস হিসেবে প্রচার করা থেকে বাঁচা। কোনো কথায় উৎসাহ, সাহস বা মনোবলের বার্তা থাকলেও সেটি রাসূল صلى الله عليه وسلم-এর নামে বলা যাবে না, যদি সহীহ সনদ না থাকে। লেখায় শাইখ আহমাদ গাযালীর উদ্ধৃতির কথা এসেছে, কিন্তু সেটি হাদিস প্রমাণের জন্য যথেষ্ট নয় বলে বলা হয়েছে। তাই “মনোবল সম্পর্কে হাদিস” খোঁজার সময় এই বর্ণনাকে গ্রহণযোগ্য হাদিস বলা ঠিক হবে না। ইসলাম সত্য কথা বলতে শেখায়, বিশেষ করে নবী صلى الله عليه وسلم-এর নামে কথা বলার ক্ষেত্রে আরও বেশি সাবধান হতে বলে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উৎস না থাকলে কোনো কথাকে হাদিস বলা যাবে না।
  • উৎসাহমূলক বাক্য হলেও তা রাসূল صلى الله عليه وسلم-এর নামে চালানো ঠিক নয়।
  • হাদিস প্রমাণের জন্য নির্ভরযোগ্য সনদ দরকার।
  • প্রচলিত বাণী আর সহীহ হাদিস এক জিনিস নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন