১/৭২. অধ্যায়ঃ
প্রতি ওয়াক্তের সলাতের জন্য উযু করা এবং একই উযুতে কয়েক ওয়াক্তের সলাত আদায় করা
সুনানে ইবনে মাজাহ : ৫১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫১১
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُبَشِّرٍ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ . فَقُلْتُ مَا هَذَا فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَصْنَعُ هَذَا فَأَنَا أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .
ফাদল বিন মুবাশ্শির (তার মাঝে দুর্বলতা আছে) হতে বর্ণিতঃ
আমি জাবির বিন আবদুল্লাহ (রাঃ)-কে একই ওজুতে কয়েক ওয়াক্তের সালাত আদায় করতে দেখেছি। আমি বললাম, একি ব্যাপার? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি। তাই রাসূলুল্লাহ (ﷺ) যেরূপ করেছেন আমিও তদ্রুপ করলাম।
[৫০৯] সহীহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী ফায্ল ইবনু মুবাশশির সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। আবু যুরআহ আর-রাযী ও ইবনু মাঈন বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। এ হাদিসের ৭৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে সহিহ মুসলিম ১ টি, তিরমিযি ২ টি, আবু দাউদ ২ টি, আহমাদ ৭ টি ও বাকিগুলো অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে।
