২২/২৭. অধ্যায়ঃ
বিক্রয়ে কসম খাওয়া নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ১০৩৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৩৫
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْحَلِفُ مَنْفَقَةٌ لِلسِّلْعَةِ، مَمْحَقَةٌ لِلْبَرَكَةِ
আবু হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়।
সহীহুল বুখারী, পর্ব ৩৪ ; ক্রয়-বিক্ৰয়, অধ্যায় ২৬, হাঃ ২০৮৭; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ২৭, হাঃ ১৬০৬
