৩২/৪৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর যুদ্ধের সংখ্যা।
আল লু'লু ওয়াল মারজান : ১১৮৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৮৯
حديث زَيْدِ بْنِ أَرْقَمَ عَنْ أَبِي إِسْحقَ، قَالَ: كُنْتُ إِلَى جَنْبِ زَيْدِ بْنِ أَرْقَمَ، فَقِيلَ لَهُ: كَمْ غَزَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةٍ قَالَ: تِسْعَ عَشْرَةَ قِيلَ: كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ: سَبْعَ عَشْرَةَ، قُلْتُ: فَأَيُّهُمْ كَانَتْ أَوَّلَ قَالَ: الْعُسَيْرَةُ أَوِ الْعُشَيْرُ
আবূ ইসহাক (রহ.) হতে বর্ণিতঃ
আমি যায়দ ইব্নু আরকামের পাশে ছিলাম। তখন তাকে জিজ্ঞেস করা হল, নবী (ﷺ) কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, ঊনিশটি। আবার জিজ্ঞেস করা হল কয়টি যুদ্ধে তাঁর সঙ্গে ছিলেন? তিনি বললেন, সতেরটিতে। বললাম, এসব যুদ্ধের কোন্টি সর্বপ্রথম সংঘটিত হয়েছিল? তিনি বললেন, ‘উশায়র বা ‘উশাইরাহ।
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ১, হাঃ ৩৯৪৯; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ৩৫, হাঃ ১২৫৪
