৩৪/৫. অধ্যায়ঃ
গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম।
আল লু'লু ওয়াল মারজান : ১২৬৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৬৭
حديث ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، قَالَ: لاَ أَدْرِي أَنْهى عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَجْلِ أَنَّهُ كَانَ حَمُولَةَ النَّاسِ فَكَرِهَ أَنْ تَذْهَبَ حَمُولَتُهُمْ، أَوْ حَرَّمَهُ فِي يَوْمِ خَيْبَرَ، لَحْمَ الْحُمُرِ الأَهْلِيَّةِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জানি না, গৃহপালিত গাধাগুলো মানুষের মালপত্র বহন করে, কাজেই তা গোশত খেলে মানুষের বোঝা বহনকারী পশু নিঃশেষ হয়ে যাবে, এজন্য রাসূলুল্লাহ (ﷺ) তা খেতে নিষেধ করেছিলেন, না-খাইবারের দিনে এর গোশত স্থায়ীভাবে হারাম ঘোষণা দিয়েছেন।
সহীহুল বুখারী, পূর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৩৯, হাঃ ৪২২৭; মুসলিম, পর্ব ৩৪: শিকার, যব্হ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ৫, হাঃ ১৯৩৯
