৩৪/৭. অধ্যায়ঃ
দব্ব বা গিরগিটি খাওয়া বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ১২৭৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৭৪
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَهْدَتْ أُمُّ حُفَيْدٍ، خَالَةُ ابْنِ عَبَّاسٍ، إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَقِطًا وَسَمْنًا وَأَضُبًّا، فَأَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الأَقِطِ وَالسَّمْنِ، وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا[ص: 272] قَالَ ابْنُ عَبَّاسٍ: فَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَوْ حَرَامًا مَا أُكلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘আব্বাসের খালা উম্মু হুফায়দ (রাঃ) একদা নবী (ﷺ)-এর খিদমাতে পনীর, ঘি ও দব্ব হাদিয়া পাঠালেন। কিন্তু নবী (ﷺ) শুধু পনীর ও ঘি খেলেন আর দব্ব অরুচিকর হওয়ায় বাদ দিলেন। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর দস্তরখানে (যব) খাওয়া হয়েছে। তা হারাম হলে রাসূলুল্লাহ (ﷺ)-এর দস্তরখানে খাওয়া হত না।
সহীহুল বুখারী, পৰ্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৭, হাঃ ২৫৭৫; মুসলিম, পর্ব ৩৪ : শিকার, যবহ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ৭, হাঃ ১৯৪৭
