৩৪/১১. অধ্যায়ঃ
খাঁচার বা বেঁধে রাখা পশু তীর বা অন্য কিছু দ্বারা বিদ্ধ করা নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ১২৭৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৭৮
حديث أَنَسٍ، قَالَ: نَهى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জীবজন্তুকে বেঁধে তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন।
সহীহুল বুখারী, পর্ব ৭২; যবহ ও শিকার, অধ্যায় ২৫, হাঃ ৫৫১৩; মুসলিম, পর্ব ৩৪: শিকার, যব্হ ও কোন্ প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ১২, হাঃ ১৯৫৬
