৩৬/৩৪. অধ্যায়ঃ
মুমিন খায় এক পেটে, কাফির খায় সাত পেটে।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৩৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৩৫
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً كَانَ يَأْكلُ كَثِيرًا، فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ أَكْلاً قَلِيلاً؛ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক খুব বেশী পরিমাণে আহার করত। লোকটি মুসলিম হলে অল্প আহার করতে লাগল। ব্যাপারটি নবী (ﷺ)-এর কাছে উল্লেখ করা হলে তিনি বললেনঃ মু’মিন এক পেটে খায়, আর কাফির খায় সাত পেটে।
সহীহুল বুখারী, পর্ব ৭০: খাওয়া-খাদ্য, অধ্যায় ১২, হাঃ ৫৩৯৭; মুসলিম, পর্ব ৩৬; পানীয়, অধ্যায় ৩৪, হাঃ ২০৬০
