৩৯/২৬. অধ্যায়ঃ
প্রতিটি রোগের ঔষধ আছে এবং চিকিৎসা করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৪২৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪২৬
حديث رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْحُمَّى مِنْ فَوْحِ جَهَنَّمَ، فَابْرُدُوهَا بِالْمَاءِ
রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ জ্বর হল জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্ট। কাজেই তোমরা তা পানির দ্বারা ঠাণ্ডা করে নিও।
সহীহুল বুখারী, পর্ব ৭৬: চিকিৎসা, অধ্যায় ২৮, হাঃ ৫৭২৬; মুসলিম, পর্ব ৩৯; সালাম, অধ্যায় ২৬, হাঃ ২২১২
