৪৪/৭. অধ্যায়ঃ
আবু উবাইদা বিন জাররাহ (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৬৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৬৬
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا، وَإِنَّ أَمِينَنَا، أَيَّتُهَا الأُمَّةَ، أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক উম্মাতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন আর আমাদের এ উম্মাতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবূ ‘উবাইদাহ ইব্নুল জার্রাহ (রাঃ)।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩; আনসারগণের মর্যাদা, অধ্যায় ২১, যঃ ৩৭৪৪; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, হাঃ ২৪১৯
