৪৪/১৩. অধ্যায়ঃ
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৮৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৮৫
حديث عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أَسْمَعُ أَنَّهُ لاَ يَمُوتُ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ فَسَمِعْت النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، وَأَخَذَتْهُ بُحَّةٌ، يَقُولُ: (مَعَ الَّذِين أَنْعَمَ اللهُ عَلَيْهِمْ) الآيَةَ فَظَننْتُ أَنَّهُ خُيِّرَ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি এ কথা শুনেছিলাম যে, কোন নবী (ﷺ) মারা যান না যতক্ষণ না তাঁকে বলা হয় দুনিয়া বা আখিরাতের একটি বেছে নিতে। যে রোগে নবী (ﷺ) ইন্তিকাল করেন সে রোগে আমি নবী (ﷺ)-কে যন্ত্রণায় কাতর অবস্থায় বলতে শুনেছি-তাঁদের সঙ্গে যাঁদের প্রতি আল্লাহ তা‘আলা নি‘আমত প্রদান করেছেন [তাঁরা হলেন- নবী (‘আ.)-গণ, সিদ্দীকগণ এবং শহীদগণ।] (সূরাহ আন-নিসা ৪/৬৯)। তখন আমি ধারণা করলাম যে, তাঁকেও একটি বেছে নিতে বলা হয়েছে।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৮৪, হাঃ ৪৪৩৫; মুসলিম, পৰ্ব ৪৪ সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৩, হাঃ ২৪৪৪
