৪৪/২২. অধ্যায়ঃ
আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) ও তাঁর মায়ের মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৯৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৯৭
حديث أَبي مُوسى الأَشْعَرِيِّ رضي الله عنه، قَالَ: قَدِمْتُ، أَنَا وَأَخِي مِنَ الْيَمَنِ، فَمَكثْنَا حِينًا مَا نُرَى إِلاَّ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَا نَرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং আমার ভাই ইয়ামান হতে মাদীনাহ্তে আসি এবং বেশ কিছুদিন মাদীনাহ্তে অবস্থান করি। তখন আমরা মনে করতাম যে, ‘আবদুল্লাহ ইব্নু মাস‘ঊদ (রাঃ) নবী (ﷺ)-এর পরিবারেরই একজন লোক। কারণ আমরা তাঁকে এবং তাঁর মাকে হরহামেশা নবী (ﷺ)-এর ঘরে প্রবেশ করতে দেখতাম।
সহীহুল বুখারী, পর্ব ৬২: সাহাবাগণের মর্যাদা, অধ্যায় ২৭, হাঃ ৩৭৬৩; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ২২, হাঃ ২৪৬০
