৪৪/৪৬. অধ্যায়ঃ
গিফার ও আসলাম গোত্রের জন্য নবী (ﷺ)-এর দোয়া।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৩৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৩৬
حديث ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَلَى الْمِنْبَرِ: غِفَارُ، غَفَرَ اللهُ لَهَا وَأَسْلَمُ، سَالَمَهَا اللهُ وَعُصَيَّةُ، عَصَتِ اللهَ وَرَسُولَهُ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) মিম্বারে উপবিষ্ট অবস্থায় বলেন, গিফার গোত্র, আল্লাহ্ তাদেরকে মাফ করুন, আসলাম গোত্র, আল্লাহ্ তাদেরকে নিরাপত্তা দান করুন আর ‘উসাইয়া গোত্র, তারা আল্লাহ্ ও তাঁর রাসূলের অবাধ্যতা করেছে।
সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ৬, হাঃ ৩৫১৩; মুসলিম, পর্ব ৪৪ ; সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৪৬, হাঃ ২৫১৮
