৪৪/৬০. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর উক্তি: মানুষ উটের ন্যায়, একশ’টি উটের মধ্যে একটিও আরোহণের উপযোগী পাবে না।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৫১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৫১
حَدِيثُ عَبْدِ الله بْنِ عُمَرَ رضي الله عنهما، قَالَ: سَمِعْتُ رَسُولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّمَا النَّاسُ كَالإِبِلِ المِائَةِ، لاَ تَكَادُ تَجِدُ فِيهَا رَاحِلَةً» .
‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে শুনেছিঃ নিশ্চয়ই মানুষ শত উটের ন্যায়, যাদের মধ্য থেকে সাওয়ারীর উপযোগী একটি পাওয়া তোমার পক্ষে দুষ্কর।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৩৫, হাঃ ৬৪৯৮; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৬০, হাঃ ২৫৪৭
