৫৪/৪. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে। (সূরা বনি ইসরাইল ১৭/৫৭)
আল লু'লু ওয়াল মারজান : ১৯০৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯০৩
حديث ابْنِ مَسْعُودٍ (إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ) قَالَ: كَانَ نَاسٌ مِنَ الإِنْسِ يَعْبُدُونَ نَاسًا مِنَ الْجِنِّ، فَأَسْلَمَ الْجِنُّ، وَتَمَسَّكَ هؤُلاَءِ بِدِينِهِمْ
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ) তিনি আয়াতটি সম্পর্কে বলেন, কিছু মানুষ কিছু জিনের ইবাদাত করত। সেই জিনেরা তো ইসলাম গ্রহণ করে ফেলল। আর ঐ লোকজন তাদের (পুরাতন) ধর্ম আঁকড়ে রইল।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৫; তাফসীর, অধ্যায় ৭, হাঃ ৪৭১৪; মুসলিম, পর্ব ৫৪; তাফসীর, অধ্যায় ৪, হাঃ ৩০৩০
