৫/৪২. অধ্যায়ঃ
জামাআতে সালাতের ফাযায়েল এবং তা থেকে পিছিয়ে থাকার ভয়াবহতার বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ৩৮০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৮০
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: تَفْضُلُ صَلاَةُ الْجَمِيعِ صَلاَةَ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا، وتَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا)
আবু হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আল্লাহর রাসূল (ﷺ)- কে বলতে শুনেছেন যে, জামাআতের সালাত তোমাদের কারো একাকী সালাত হতে পঁচিশ গুণ অধিক সওয়াব রাখে। আর ফাজরের সালাতে রাতের ও দিনের মালাকগণ একত্রিত হয়। অতঃপর আবু হুরাইরা (রাঃ) বলতেন, তোমরা চাইলে (এর প্রমান স্বরূপ) ‘إِنْ شِئْتُمْ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا’ অর্থাৎ “ফাজরের সালাতে (মালাকগণ) উপস্থিত হয়” পাঠ কর। শু’আইব (রহঃ) বলেন, আমাকে নাফি’ (রহঃ) ‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণনা করে শুনিয়েছেন যে, জামা’আতের সালাতে একাকী সালাত হতে সাতাশ গুণ বেশী সওয়াব হয়।
সহীহুল বুখারী, পৰ্ব ১০ ; আযান, অধ্যায় ৩১, হাঃ ৬৪৯; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৪২, হাঃ ৬৫০
