৫/৫০. অধ্যায়ঃ
দূর হতে মসজিদে আসার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ৩৮৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৮৮
حديث أَبِي مُوسى، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعْظَمُ النَّاسِ أَجْرًا فِي الصَّلاَةِ [ص: 132] أَبْعَدُهُمْ فَأَبْعَدُهُمْ مَمْشًى، وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّي ثُمَّ يَنَامُ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ (মসজিদ হতে) যে যত অধিক দূরত্ব অতিক্রম করে সালাতে আসে, তার তত অধিক পুণ্য হবে। আর যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাত আদায় করা পর্যন্ত অপেক্ষা করে, তার পুণ্য সে ব্যক্তির চেয়ে অধিক, যে একাকী সালাত আদায় করে ঘুমিয়ে যায়।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৩১, হাঃ ৬৫১; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৫০, হাঃ ৬৬২
