৬/২৯. অধ্যায়ঃ
নফল সালাত বাড়িতে আদায় করা মুস্তাহাব এবং তা মসজিদে জায়িজ।
আল লু'লু ওয়াল মারজান : ৪৪৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৪৫
حديث ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের ঘরেও কিছু সলাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ সালাত, অধ্যায় ৫২, হাঃ ৪৩২; মুসলিম, পৰ্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ২৯, হাঃ ৭৭৭
