৬/৩৩. অধ্যায়ঃ
কুরআন বারবার পাঠ করার নির্দেশ আর এ কথা বলা অপছন্দনীয় যে আমি অমুক অমুক সূরা ভুলে গেছি কিন্তু এ কথা বলা জায়িজ যে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে।
আল লু'লু ওয়াল মারজান : ৪৫২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৫২
حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ، إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا، وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অন্তরে কুরআন গেঁথে (মুখস্থ) রাখে তার উদাহরণ হচ্ছে ঐ মালিকের ন্যায়, যে উট বেঁধে রাখে। যদি সে উট বেঁধে রাখে, তবে সে উট তার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যদি সে বন্ধন খুলে দেয়, তবে তা আয়ত্তের বাইরে চলে যায়।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৬ : আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ২৩, হাঃ ৫০৩১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩৩, হাঃ ৭৮৯
