৬/৩৫. অধ্যায়ঃ
মাক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সূরা ফাতহ পড়ার বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান : ৪৫৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৫৭
حديث عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى نَافَتِهِ وَهُوَ يَقْرَأُ سُورَةَ الْفَتْح، يُرَجِّعُ، قَالَ: لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ حَوْلِي لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ
‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহ বিজয়ের দিন আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে তাঁর উটনীর উপর দেখেছি, তিনি ‘তারজী’* করে সূরাহ ফাত্হ তিলাওয়াত করছেন। বর্ণনাকারী মু‘আবিয়া ইবনু কুররা (রহ.) বলেন, যদি আমার চারপাশে লোকজন জমায়েত হওয়ার আশঙ্কা না থাকত, তা হলে ‘উবাইদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) আল্লাহ্র রাসূল (ﷺ)-এর তিলাওয়াত বর্ণনা করতে যেভাবে তারজী করেছিলেন আমিও ঠিক সে রকমে তারজী করে তিলাওয়াত করতাম।
সহীহুল বুখারী, পূর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৪৮, হাঃ ৪২৮১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা সর করার বর্ণনা, অধ্যায় ৩৫, হাঃ ৭৯৪
