৬/৪৭. অধ্যায়ঃ
কুরআন নিজে চর্চাকারী ও অন্যকে শিক্ষাদানকারীর মর্যাদা এবং ঐ ব্যক্তির মর্যাদা যে কুরআনের হিকমত, যেমন ফিকহ ইত্যাদি শিক্ষা করে এবং তদনুযায়ী আমল করে ও তা শিক্ষা দেয়।
আল লু'লু ওয়াল মারজান : ৪৬৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৬৭
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا
‘আবদুল্লাহ ইব্নু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কেবল দুইটি বিষয়ে ঈর্ষা করা বৈধ; (১) সে ব্যক্তির উপর, যাকে আল্লাহ্ সম্পদ দিয়েছেন, অতঃপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন; (২) সে ব্যক্তির উপর, যাকে আল্লাহ্ তা‘আলা প্রজ্ঞা দান করেছেন, অতঃপর সে তার মাধ্যমে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়।
সহীহুল বুখারী, পর্ব ৩: আল-‘ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ১৫, হাঃ ৭৩; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪৭, হাঃ ৮১৬
