৬/৪৯. অধ্যায়ঃ

কুরআন তারতিল সহ (ধীরে ধীরে স্পষ্ট করে) পাঠ করা এবং 'হায্যা' থেকে বিরত থাকা, 'হায্যা' হচ্ছে তাড়াহুড়া করে পড়া এবং এক রাকাতে একাধিক সূরা পড়া বৈধ।

আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৭০

حديث ابْنِ مَسْعُودٍ عَنْ أَبِي وَائِلٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ، فَقَالَ [ص: 158] قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ في رَكْعَةٍ، فَقَالَ: هَذًّا كَهَذِّ الشِّعْرِ لَقَدْ عَرَفْتُ النَّظَائرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ، سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ

আবূ ওয়াইল (রহ.) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি ইব্‌নু মাস‘ঊদ (রাঃ)-এর নিকট এসে বলল, গতরাতে আমি মুফাস্‌সাল সূরাগুলো এক রাক‘আতেই তিলাওয়াত করেছি। তিনি বললেন, তাহলে নিশ্চয়ই কবিতার ন্যায় দ্রুত পড়েছ। নবী (ﷺ) পরস্পর সমতুল্য যে সব সূরা মিলিয়ে পড়তেন, সেগুলো সম্পর্কে আমি জানি। এ বলে তিনি মুফাস্‌সাল সূরাসমূহের বিশটি সূরার কথা উল্লেখ করে বলেন, নবী (ﷺ) প্রতি রাক‘আতে এর দুইটি করে সূরা পড়তেন।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১০৬, হাঃ ৭৭৫; মুসলিম, পর্ব ৬ মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪৯, হাঃ ৮২২

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন