৬/৫৫. অধ্যায়ঃ
মাগরিব সালাতের পূর্বে দুই রাকাত সালাত মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৪৭৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৭৯
حديث أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ الْمُؤذِّنُ إِذَا أَذَّنَ، قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ كَذلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَيْءٌ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
মুয়াজ্জিন যখন আযান দিতো, তখন নবী (ﷺ)-এর সাহাবীগণের মধ্যে কয়েকজন নবী (ﷺ)-এর বের হওয়া পর্যন্ত (মসজিদের) খুঁটির নিকট গিয়ে দাঁড়াতেন এবং এ অবস্থায় মাগিরবের পূর্বে দুই রাক‘আত সালাত আদায় করতেন। অথচ মাগরিবের আযান ও ইকামাতের মধ্যে কিছু (সময়) থাকত না। উসমান ইব্নু জাবালাহ ও আবূ দাঊদ (রহ.) শু‘বা (রহ.) হতে বর্ণনা করেন যে, এ দুইয়ের মধ্যবর্তী ব্যবধান খুবই সামান্য হত।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১৪, হাঃ ৬২৫; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কৃসর করার বর্ণনা, অধ্যায় ৫৫, হাঃ ৮৩৭
