১/৫৩. অধ্যায়ঃ
কাফিরের ভালো আমলের বিধান যখন সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে।
আল লু'লু ওয়াল মারজান : ৭৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৭
حديث حَكيمِ بْنِ حِزامٍ رضي الله عنه، قَالَ: قُلْتُ يا رَسُولَ اللهِ أَرَأَيْتَ أَشْياءَ كُنْتُ أَتَحَنَّثُ بِها في الْجاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتاقَةٍ وَصِلَةِ رَحِمٍ، فَهَلْ فيها مِنْ أَجْرٍ فَقالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَسْلَمْتَ عَلى ما سَلَفَ مِنْ خَيْرٍ
হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল! ঈমান আনয়নের পূর্বে (সওয়াব লাভের উদ্দেশে) আমি সদাকাহ প্রদান, দাসমুক্ত করা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ন্যায় যত কাজ করেছি সেগুলোতে সওয়াব হবে কি? তখন নবী (ﷺ) বললেনঃ তুমি যে সব ভালো কাজ করেছ তা নিয়েই ইসলাম গ্রহণ করেছ (তুমি সেসব কাজের সওয়াব পাবে)।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ২৪, হাঃ ১৪৩৬; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৫৫, হাঃ ১২৩
