১৫/২৭. অধ্যায়ঃ
হজ্জ ও উমরাহতে কিরান ও ইফরাদ।
আল লু'লু ওয়াল মারজান : ৭৭৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৭৩
حديث ابْنِ عُمَرَ وَأَنَسٍ عَنْ بَكْرٍ، أَنَّهُ ذَكَرَ لابْنِ عُمَرَ أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، فَقَالَ (ابْنُ عُمَرَ) : أَهَلَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ وَأَهْلَلْنَا بِهِ مَعَهُ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ، قَالَ: مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَلْيَجْعَلَهَا عُمْرَةً وَكَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيٌ، فَقَدِمَ عَلَيْنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ مِنَ الْيَمَنِ حَاجًّا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِمَ أَهْلَلْتَ فَإِنَّ مَعَنَا أَهْلَكَ قَالَ: أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَأَمْسِكْ فَإِنَّ مَعَنَا هَدْيًا
বাক্র (রহ.) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমার (রাঃ)-এর কাছে এ কথা উল্লেখ করা হল, ‘আনাস (রাঃ) লোকদের কাছে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) হাজ্জ ও ‘উমরার জন্য ইহ্রাম বেঁধেছিলেন। তখন ইবনু ‘উমার (রাঃ) বললেন, নবী (ﷺ) হজ্জের জন্য ইহ্রাম বেঁধেছেন, তাঁর সাথে আমরাও হজ্জের জন্য ইহ্রাম বাঁধি। যখন আমরা মাক্কায় পৌঁছলাম তিনি বললেন, তোমাদের যার সঙ্গে কুরবানীর পশু নেই সে যেন তার হাজ্জের ইহ্রাম ‘উমরার ইহ্রামে পরিণত করে। অবশ্য নবী (ﷺ)-এর সঙ্গে কুরবানীর পশু ছিল।অতঃপর ‘আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ) হজ্জের উদ্দেশে ইয়ামান থেকে আসলেন। নবী (ﷺ) (তাঁকে) জিজ্ঞেস করলেন, তুমি কিসের ইহ্রাম বেঁধেছ? কারণ আমাদের সাথে তোমার স্ত্রী পরিবার আছে। তিনি উত্তর দিলেন, নবী (ﷺ) যেটির ইহ্রাম বেঁধেছেন আমি সেটিরই ইহ্রাম বেঁধেছি। নবী (ﷺ) বললেন, তাহলে (এ অবস্থায়ই) থাক, কেননা আমাদের সঙ্গে কুরবানীর পশু আছে।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৬১, হাঃ ৪৩৫৩-৪৩৫৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ২৭, হাঃ ১২৩১, ১২৩২
